editor
প্রকাশিত: 3:15 PM, November 5, 2020
অনলাইন ডেস্ক
হেমন্তের শুরুতে শীতের আগমনী ধ্বনি বেজে উঠেছে নীলফামারীর সৈয়দপুরে। গতকাল বুধবার রাত থেকেই শীতের পরশ লাগছে এই জনপদে। আজ বৃহস্পতিবার সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, সকালে এখানে ১৪ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দু-এক দিনে এই তাপমাত্রা আরও নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শহরের নতুন বাবুপাড়া এলাকার অবসরপ্রাপ্ত অধ্যাপক মনসুর রহমান বলেন, এবার একটু আগাম শীত এসে পড়েছে এই জনপদে। রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তবে দিনের বেলায় বেশ গরম থাকছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আখতার হোসেন বলেন, রাতে ঘন কুয়াশা পড়ছে। এতে করে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হচ্ছে।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, শীত মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি থাকতে হবে। এ অঞ্চলের হতদরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায়, এ জন্য সরকারের ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বরাদ্দের দাবি করেন তিনি।
শিগগির শহর এলাকায় শীতবস্ত্র দেওয়া শুরু করা হবে বলে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন জানান।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সারা দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন