editor
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
ডেস্ক রিপোর্ট :-
যেকোনো ফোন কেনার আগে আইএমইআই যাচাই করে হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ সেলফোন বা মোবাইল ফোন আমদানি রোধ করতে এ উদ্যোগ নিয়েছে বিটিআরসি।
এছাড়া গ্রাহকদের মোবাইল ফোন কেনার রসিদ সংগ্রহের জন্যও অনুরোধ করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। বিটিআরসির এক নোটিশের মাধ্যমে এ অনুরোধ জানানো হয়েছে।
ফোন কিনতে ইচ্ছুক গ্রাহকরা সংশ্লিষ্ট হ্যান্ডসেট থেকে *#০৬# ডায়াল করে ১৫ অঙ্কের আইএমইআই নম্বর পেতে পারেন।
হ্যান্ডসেটের বৈধতা পরীক্ষা করতে আইএমইআই নম্বরটি (উদাহরণস্বরূপ : কেওয়াইডি ১২৩৪৫৬৭৮৯০১২৩৪৫) ১৬০০২ নম্বরে এসএমএস করতে হবে। একটি ফিরতি এসএমএস ব্যবহারকারীকে জানিয়ে দেবে যে হ্যান্ডসেটটি বৈধভাবে আমদানি করা হয়েছিল কিনা।
ভুয়া বা ক্লোন করা আইএমইআই থাকা মোবাইল ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে শনাক্ত করে নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে বিটিআরসি জানিয়েছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থাটি ২০১৮ সালের জানুয়ারি থেকে বৈধভাবে আমদানি করা মোবাইল সেটগুলোর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বরের জন্য ইতোমধ্যে একটি ডাটাবেস তৈরি করেছে।
2 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
5 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
6 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
2 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
2 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
6 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী