editor

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো মানুষ পুলিশকে অনুসরণ করবে : আইজিপি

হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো মানুষ পুলিশকে অনুসরণ করবে : আইজিপি

6

অনলাইন ডেস্ক

পুলিশের ভালো কাজের জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো মানুষ তাদেরকে অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, পুলিশের রয়েছে হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো ক্ষমতা। পুলিশের একজন ডিসি, এডিসি, এসি ও থানার ওসি হবে তার এলাকার সবচেয়ে জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব। তাদের কাজের জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো মানুষ তাদেরকে অনুসরণ করবে।

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভার তৃতীয় ও শেষ দিনে প্রধান অতিথির বক্তৃতায় ডিএমপিতে কর্মরত সহকারী পুলিশ কমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আগে দর্শনধারী পরে গুন বিচারী। পুলিশ অফিসার হিসেবে সবসময় আপনাদের মনে রাখতে হবে আপনার আচরণ, ব্যবহার, কথাবার্তা ও চালচলন সবকিছু জনগণ প্রত্যক্ষ করছে। এজন্য ইউনিফর্মের গৌরব নিয়ে চাকরিটা করতে হবে। আমরা পত্র-পত্রিকার নিউজ হতে চাই না, আমরা নিউজ দিতে চাই।

2

আইজিপি বলেন, সারা দেশের থানাগুলোতে ৬ হাজার ৯১২টি বিট রয়েছে। বিট পুলিশিং কার্যক্রম আরও মনোযোগ সহকারে করতে হবে। থানা এলাকার প্রতিটি পরিবারের খবর পুলিশের কাছে থাকতে হবে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের আয়না ও পতাকা বহনকারী ইউনিট। এই গৌরব নিয়ে আপনাদের জনসেবায় কাজ করতে হবে। পুলিশের রয়েছে প্রচুর আইনী ক্ষমতা। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে সেবা দিতে হবে।

7

সভাপতির বক্তৃতায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আইজিপির নির্দেশনা মোতাবেক আমরা আন্তরিকভাবে কাজ করে ডিএমপিকে বদলে দিতে পারব’।

4

এরআগে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে বেশ কয়েকজন সদস্য আইজিপির নিকট বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত ও সমস্যা তুলে ধরেন।

7

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল, নায়েক, এএসআই, এসআই, ইন্সপেক্টর ও সহকারি পুলিশ কমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের সাথে ধারাবাহিকভাবে তিনদিন মতবিনিময় করেন আইজিপি। আজকে ছিল মতবিনিময় সভার শেষ দিন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

3 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

5 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

1 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

7 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
7