editor

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

১০০ টাকাতেই করোনা অ্যান্টিজেন টেস্ট করা যাবে

১০০ টাকাতেই করোনা অ্যান্টিজেন টেস্ট করা যাবে

5

অনলাইন ডেস্ক

6

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মুজিববর্ষে দেশের দশটি জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরুর মাধ্যমে স্বাস্থ্যখাতের আরেকটি মাইলফলক সৃষ্টি হয়েছে। দেশে ১১৮টি পিসিআর ল্যাবে আগে থেকেই কোভিড টেস্ট হয়ে আসছিল। এখন নতুন করে দশটি জেলায় (পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী) অ্যান্টিজেন টেস্ট শুরু হল।

মন্ত্রী বলেন, এই টেস্টটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। প্রথম অবস্থায় কেবল সেসব স্থানেই এই অ্যান্টিজেন টেস্ট শুরু করা হচ্ছে, যেখানে পিসিআর ল্যাব নেই। তবে খুব দ্রুতই এই টেস্টের স্থান ও সংখ্যা বৃদ্ধি করা হবে।

আজ স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন আইইডিসিআর কর্তৃক আয়োজিত অনলাইন জুম মিটিংয়ে অংশ নিয়ে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সভায় অনলাইন জুমের মাধ্যমে যশোর সরকারি হাসপাতালের অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে মাত্র ১৫-৩০ মিনিটেই রেজাল্ট পাওয়া যাবে, যা যে কোনো জরুরি অপারেশনসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগবে।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য সরকার নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী কীটের ব্যবহার করা হবে। এই টেস্টের জন্য কোনো বাড়তি টাকা খরচ করতে হবে না। মাত্র ১০০ টাকাতেই এই টেস্ট করা যাবে। এই অ্যান্টিজেন টেস্টের কীটগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া আনা হবে না এবং কীট ব্যবহারে সন্দেহমুক্ত থাকা হবে।

1

উল্লেখ্য, পয়েন্ট অব অ্যান্ট্রি অর্থাৎ সব বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দরগুলোতে এই অ্যান্টিজেন কীট প্রযোজ্য হবে না। তবে, দেশের সব সরকারি হাসপাতালে, যেসব স্থানে পিসিআর ল্যাব নেই বা সংক্রমণ বেশি হচ্ছে এসব স্থানে এই কীট ব্যবহার করা হবে।

1

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা আকতারসহ অন্যান্য সংশ্লিষ্ট জেলার হাসপাতাল প্রধান, সিভিল সার্জনরা।  সভায় মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

3

S/H – (Sultana -3)

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

3 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

5 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

7 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

7 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
3