editor
প্রকাশিত: 12:20 PM, November 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের হাওয়া। আর এই স্বপ্নের কেন্দ্রে রয়েছে একটি ভরসার নামÑশেখ মো. কবির আহমদ। দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থাকা এই মানুষটি কেবল একজন রাজনৈতিক বা সামাজিক ব্যক্তিত্ব নন; কারো ভাই, কারো ছেলে, আবার কারো প্রিয় অভিভাবক হিসেবে তিনি জয়ে করেছেন সর্বস্তরের মানুষের হৃদয়।
মরহুম শেখ ওমর মিয়ার সন্তান শেখ মো. কবির আহমদ ভাতালিয়া আবাসিক এলাকার ১০৯ নম্বর বাসভবনের স্থায়ী বাসিন্দা। শৈশব থেকেই স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার যে শিক্ষা তিনি পেয়েছেন, তা আজও অব্যাহত রেখেছেন। মানবিক যেকোনো সংকটে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন প্রথম সারিতে।
রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে তাঁর পথচলা সুদীর্ঘ ও প্রজ্ঞাপূর্ণ। ছাত্রজীবন থেকেই তিনি রাজপথ ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়। নব্বইয়ের দশকে ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক নেতৃত্ব বিকাশ লাভ করে। পরবর্তী সময়ে সিলেট জেলা ছাত্রদলের সদস্য, জিয়া শিশু কিশোর সংগঠন সিলেট জেলার সহ-সভাপতি এবং প্রাক্কলন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৮০ ও ৯০ দশকের ছাত্র ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী হিসেবেও তিনি তরুণ সমাজকে সংগঠিত করেছেন। বর্তমানে তিনি জিয়া শিশু কিশোর সংগঠন সিলেট মহানগরের আহ্বায়ক।
স্থানীয় পর্যায়ে তৃণমূল রাজনীতিকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি ১১নং ওয়ার্ড বিএনপির পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করেছেন এবং বর্তমানে ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও বর্তমানে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর সামাজিক পরিচিতিও অত্যন্ত বিস্তৃত ও সুদৃঢ়। সিলেট বিভাগ উন্নয়ন কমিটির সাবেক কেন্দ্রীয় সদস্য হিসেবে তিনি এ অঞ্চলের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে বর্তমানে তিনি ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’ কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন; বর্তমানে তিনি ভাতালীয়া জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে সেবা প্রদান করছেন।
১১নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও দুর্নীতিমুক্ত রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ওয়ার্ডবাসী আজ তাঁর পানে চেয়ে আছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক মেলবন্ধন এবং আপামর জনতার প্রতি তাঁর অকৃতিম ভালোবাসাই তাঁকে ১১নং ওয়ার্ডের যোগ্য ও কাক্সিক্ষত নেতৃত্বে রূপ দিয়েছে। শেখ মো. কবির আহমদের হাত ধরেই ওয়ার্ডবাসী বুনছে এক নতুন ও সমৃদ্ধ আগামী দিনগুলোর স্বপ্ন।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের