editor

প্রকাশিত: 3:59 PM, December 17, 2020

তৃতীয় বিকল্প চাই

তৃতীয় বিকল্প চাই

4
অনলাইন ডেস্ক
বাংলার মানচিত্রে আগামী মে’তে এক ভয়ঙ্কর ঝড়ের  পূর্বাভাস। বিধানসভার ভোট। ১০ বছর আগে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল  মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃণমূল কংগ্রেস। এবার ভোটে তারা পাঁচ বছরে অদম্য শক্তি হয়ে ওঠা বিজেপি’র চ্যালেঞ্জ এর সামনে। মমতা বনাম বিজেপি’র এই লড়াইয়ের সম্ভাব্য ফল নিয়ে আলোকপাত। আজ প্রথম কিস্তি। কলকাতা থেকে লিখছেন জয়ন্ত চক্রবর্তী।
মমতার দিন শেষ, সাম্প্রদায়িক বিজেপিকে ছুড়ে ফেলবে মানুষ, তৃতীয় বিকল্প চাই: অধীর চৌধুরী
বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন দিল্লি-কলকাতা-মুর্শিদাবাদ করে।
3

বামেরা তলায় তলায় শক্তি সংগ্রহ করেছে,  বহু পুরনো কর্মী কংগ্রেসে ফিরে আসছেন।  এই জোট এবারের ভোটে মিরাকেল ঘটাবে। রাহুল গান্ধী অধীর চৌধুরীকে আবার রাজ্য কংগ্রেসের সভাপতি করেছেন দুটি সম্ভাবনার কথা মাথায় রেখে। এক,  অধীর ঘোষিত মমতাবিরোধী। দুই, অধীর ঘোর  বিজেপিবিরোধী। মমতা মানে অধীরের কাছে কুশাসন। আর বিজেপি জাতপাত, ধর্মের জিগির তোলা সাম্প্রদায়িক দল। এই জায়গা থেকে কংগ্রেস এবং বামেরা এক হয়েছে নীতি-আদর্শগত ফারাক সত্ত্বেও। দুই দলেরই এক লক্ষ্য, মমতা শাসনের অবসান এবং বিজেপিকে দূরে রাখা। একুশের নির্বাচনে যদি এই জোট সত্যিই কার্যকর হয়, তাহলে তারা কুর্সিতে সরাসরি না বসুক, নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে। মমতা-বিজেপি যুদ্ধে তাই জোট একটি বড় ভূমিকা নিতে পারে।
পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের থেকে দুই হাজার একুশের বিধানসভা ভোটের চালচিত্রতা সম্পূর্ণ আলাদা, সেবার সেফোলজিস্টদের ভুল প্রমাণিত করে ২৯৪ এর মধ্যে ২১১টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। এখন যারা মমতার প্রবল প্রতিপক্ষ সেই বিজেপি’র আসন ছিল মাত্র তিনটি। কিন্তু আন্টি ইনক্যাম্বেসির ধাক্কা এবং তৃণমূলের তোলাবাজি ও দলবাজির ফলে ঊনিশের লোকসভা নির্বাচনে বিজেপি বিয়াল্লিশের মধ্যে আঠারোটি আসন পেয়ে বুঝিয়ে দেয় রাজ্যে তারাই দ্বিতীয় শক্তি। এখনও সেই স্ট্যাটাসকোই বজায় আছে। তৃণমূলের একমাত্র ভরসার জায়গা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই, এবারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি। তাহলে জোট কীভাবে আশাবাদী হচ্ছে? কংগ্রেস গত বিধানসভা ভোটে ৪৪টি আসন পেয়েছিল। সিপিএম’র ছাব্বিশটিসহ বামদের মোট ভোট ছিল বত্রিশটি। অর্থাৎ এবারের জোটের মোট আসন গত নির্বাচনে ছিল ৬৬। এই সংখ্যক আসন নিয়ে কি নির্ণায়ক শক্তি হওয়ার স্বপ্ন দেখা সম্ভব? কংগ্রেস এবং বামেরা মনে করছে সালটা যেহেতু ২০১৬ নয়, ২০২১। তাই, তৃণমূলের ভোট এবং আসন কমবে। শূন্যস্থান ভরাট করবে তারা- বিজেপি নয়। বুধবার কলকাতার রানী রাসমণি রোডে কৃষক সমাবেশে তারা শক্তির পরীক্ষাও দিয়েছে। কিন্তু, বিজেপি যেভাবে ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে এবং গ্রামে-গঞ্জে শক্তি বৃদ্ধি করেছে, তাতে অধীর চৌধুরী যাই বলুন, ২০২১ এর নির্বাচন মমতা বনাম বিজেপি হওয়ার সম্ভাবনাই বেশি।

6

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

4 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

7 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

5 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

8 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

6 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

8 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
5