editor

প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

৪৫ লাখ টাকা ছিনতাই, কক্সবাজার ভ্রমণ, অতঃপর…

৪৫ লাখ টাকা ছিনতাই, কক্সবাজার ভ্রমণ, অতঃপর…

4

এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা ৪৫ লাখ টাকা দিয়ে কক্সবাজার ভ্রমণ ও ঋণ পরিশোধ করেছে তারই পার্টনার ছিনতাইকারী সুলতান ও তার সহযোগীরা। রাজধানীর সদরঘাট এলকায় গত ১৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর সদরঘাটে ফিল্মি স্টাইলে টাকার ব্যাগ ছিনতাই করে দৌড়ে পাল্লাচ্ছিলেন সালাউদ্দীন আহমেদ তন্ময়। এর আগে তন্ময় বারবার ফোনে কথা বলছেন। তাকে অনুসরণ করে আরো কয়েকজন। পুলিশ দেড়শোর বেশি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করে।

5

ওই ঘটনার মূল মাস্টারমাইন্ড সুলতান। ২ বার ব্যর্থ হয়ে তৃতীয়বার ছিনতাইয়ে সফল তিনি। পল্টনের পলওয়েল মার্কেটের ব্যবসায়ী সজিব আহমেদ কেরানীগঞ্জ থেকে টাকা নিয়ে আসছিলেন পল্টনে। পথে সদরঘাটে ঘটে ছিনতাইয়ের এ ঘটনা।
টাকার মালিক সজিব আহমেদ বলেন, ‘কালেকশনের টাকা নিয়ে ওরা এপারে আসছিল দোকানের উদ্দেশে। তারপর দুজন প্রফেশনাল পুলিশ স্টাইলে রিকশায় তুলে ফেলে। ওকে নিয়ে বাদামতলীর দিক চলে যায় আর ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে চলে যায়।’

1

একটি ফোন কলের সূত্র ধরে মূল হোতা সুলতান এবং পারভেজকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, সুলতান এই ছিনতাইয়ের ১১ লাখ টাকা দিয়ে নিজের ঋণপরিশোধ করেছে, এরমধ্যে ১৮ লাখ টাকা দিয়ে পারভেজ, তুষার মাসুম চলে যায় কক্সবাজার প্রমোদ ভ্রমণে। বাকি টাকা নেয় অন্য সদস্যরা। পুলিশ বলছে, পেশাদার ছিনতাইকারী না হলেও পেশাদারিত্ব রেখেছে ছিনতাইয়ে।

ডিএমপি লালবাগ বিভাগের উপ কমিশনার বিল্পব বিজয় তালুকদার বলেন, ‘তারা কিন্তু পুরো ছিনতাইয়ে কোনো অস্ত্র ব্যবহার করেনি। টাকার মালিকের সাথে পরিচয় ছিল। ২ মাস ধরে তাদের ফলো করে করেছে। এর আগেও ছিনতাইয়ের ২ বার চেষ্টা চালিয়েছে। এই টাকার মধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ।

3

মোটা অংকের টাকা পরিবহনে সতর্কতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান পুলিশের।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

8 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

7 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

6 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

6 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
3