editor

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

৫০ বছর পূর্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে

৫০ বছর পূর্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে

3

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মুজিববর্ষ, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন।

7

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় তিনি ইস্ট-ওয়েস্ট মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠান ঘুরে দেখেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ইস্ট-ওয়েস্ট মিডিয়ায় প্রথমবার আসায় আমরা আনন্দিত। ইস্ট-ওয়েস্ট মিডিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কীভাবে আরো এগিয়ে নেওয়া যায় আমরা তা নিয়ে আগামীতে কাজ করতে পারি।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা উভয় দেশই পরস্পর সমৃদ্ধ ও সুখী প্রতিবেশী দেশ হিসেবে একে অপরকে দেখতে চাই।

8

মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ প্রমুখ।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশে এ বছর মুজিববর্ষ উদযাপিত হচ্ছে। একই সঙ্গে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আমরা আশা করছি। এ লক্ষ্যে আমরা কাজ করছি। এ ছাড়া আসন্ন বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দু’দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠানের কার্যক্রম চলছে। এসব কাজের মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা করলেও বাংলাদেশের ওপর সবচেয়ে প্রভাব পড়ছে। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায়।

8

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। আমরা এই বাণিজ্য বাড়াতে চাই। তবে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে দু’দেশের মধ্যে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে। করোনা পরবর্তী সময়ে আমরা দু’দেশের বাণিজ্য কীভাবে আরো বাড়ানো যায়, করোনার প্রভাব কীভাবে কাটিয়ে ওঠা যায়, আমরা সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ভারত সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশ অগ্রাধিকার পাচ্ছে। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় এসে বলেছিলেন, ভারতের কাছে প্রতিবেশী প্রথম। আর প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ প্রথম’। আমরা এখনো সেটাকেই বিশ্বাস করি।

তিনি আরো বলেন, দু’দেশের জনগণের মৌলিক কল্যাণকে আমরা অগ্রাধিকার দিতে চাই। কেননা দুই দেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বন্ধনের ইতিহাসে আবদ্ধ। একই সঙ্গে ইতিহাস, সভ্যতা, সংস্কৃতির ক্ষেত্রে আমরা ভাগাভাগি করে চলেছি। সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে অনেক।

1

মতবিনিময় শেষে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ইস্ট-ওয়েস্ট মিডিয়া পরিদর্শন করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর উপস্থিত ছিলেন। এ ছাড়া ইস্টওয়েস্ট মিডিয়ার শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

8 ওসমানীনগর প্রতিনিধি: 2 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

6 স্টাফ রিপোর্টার: 3 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

1 ইকবাল বাহার, কানাইঘাট: 8 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
4