editor

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

৫ গোলে হারের পর ফেসবুকে যা লিখলেন গোলরক্ষক জিকো

৫ গোলে হারের পর ফেসবুকে যা লিখলেন গোলরক্ষক জিকো

8

অনলাইন ডেস্ক:

র‌্যাংকিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা কাতারের বিপক্ষে নিয়মিত গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার জায়গায় তরুণ আনিসুর রহমান জিকোকে নামিয়ে চমক দেখিয়েছেন কোচ জেমি ডে।আর নিজের দ্বিতীয় আর্ন্তজাতিক ম্যাচে সুযোগ পেয়ে চমক দেখালেন জিকো নিজেও।দলকে ৫ গোলের হার থেকে বাঁচাতে না পারলেও ভূয়সী প্রশংসিত হচ্ছেন তিনি। ফুটবল বিশ্লেষকদের মতে, কাতারের করা ৫ গোলে জিকোর দায় ছিল না খুব একটা। ম্যাচে দুর্দান্ত খেলেছেন বসুন্ধরা কিংসের এই গোলকিপার। বাঁয়ে কিংবা ডানে বাজ পাখির মতো ঝাঁপিয়ে একের পর এক কাতারিদের প্রচেষ্টা রুখে দিয়েছেন। অনেকের মতে, আরও বড় ব্যবধানে জয় পেতে পারত কাতার।  জিকোর দুর্দান্ত পারফরম্যান্স তা হতে দেয়নি।  অন্তত ১০টি সেভ দিয়েছেন জিকো।  পেনাল্টিতে কাতারের তৃতীয় গোলটি প্রায় বাঁচিয়ে ফেলেছিলেন জিকো।  বলের লাইনেই ছিলেন তিনি।  কিন্তু শটের গতিকে রুখতে পারেননি তিনি।এতো এতো প্রশংসা পেয়েও এই হারে অনেকটাই হতাশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো।এমন বড় ব্যবধানে হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছেন তিনি।শুক্রবার ম্যাচ শেষে এই গোলরক্ষক নিজের ফেসবুক পেজে লিখেছেন,‘জাতীয় দলের হয়ে এটা আমার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা। এই ম্যাচ থেকে আমি বড় শিক্ষা অর্জন করেছি। তবে আমি এ ম্যাচে অপ্রত্যাশিত হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

1

 উল্লেখ্য, ১৯৭৯ এশিয়ান কাপে কাতারকে রুখে দিয়েছিল বাংলাদেশ।  ৪১ বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে আনতে চেয়েছিলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে।কাতারের জালে বল জড়ানোর মানসিকতা শিষ্যদের মাঠে নামাননি তিনি।  তার পরিকল্পনা ছিল, লাল-সবুজের জালেও যেন একটি বলও না জড়াতে পারে কাতারিরা।  সে লক্ষ্যে একেবারে রক্ষণাত্মক ফরম্যাটে জামাল ভূঁইয়াদের নামান তিনি।অধিনায়ক জামাল ভূইয়াও জানিয়েছিলেন, ডিফেন্ড করে ম্যাচ শেষ করে এক পয়েন্ট পেলেই খুশি থাকবেন।

7

 কিন্তু তা আর হলো কই? ৫ গোল হজম করে মাঠ ছেড়েছে জেমি ডের শিষ্যরা।

8

S/H-(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

4 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 5 বুধবার (২৪

1
2