editor

প্রকাশিত: 9:01 AM, October 8, 2020

‘৭২ ঘণ্টার মধ্যে নিপীড়ক গ্রেপ্তার না হলে থানার সামনে আত্মহত্যা করব’

‘৭২ ঘণ্টার মধ্যে নিপীড়ক গ্রেপ্তার না হলে থানার সামনে আত্মহত্যা করব’

5

ঝালকাঠিতে নির্যাতনকারীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বসে অনশন করেছে এক কিশোরী। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অনশনে বসে সে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২ অক্টোবর দুপুরে ঘরে ঢুকে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত কলেজছাত্রী নাছরিন আক্তার সারার (১৭) ওপর হামলা চালায় জুবায়ের আদনান নামে এক যুবক।

3

এ ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা দায়ের করা হয়। মামলার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো বিষয়টি মীমাংসার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই কিশোরী প্লাকার্ড হাতে নিয়ে থানার সামনেই অনশনে বসে। তাকে দেখে থানার সামনে ভিড় করে অসংখ্য মানুষ। মীমাংসা নয়, নির্যাতনের বিচার দাবি জানান সারা।

খবর পেয়ে সারার বোন ও ভগ্নিপতি এসে কান্নায় ভেঙে পড়েন। তারাও ঘটনার বিচারের দাবি জানান। পরে পুলিশ এসে ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয় সারা। সারা ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

7

সারা জানায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের একটি মসজিদের ইমাম জাকির হোসেনের ছেলে জুবায়ের আদনান বেশকিছুদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার দুপুরে ফকিরবাড়ি সড়কের সারার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে সারা জ্ঞান হারিয়ে ফেললে আদনান পালিয়ে যায়। খবর পেয়ে বড় বোন ও প্রতিবেশীরা সারাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

6

অনশনে বসে সারা অভিযোগ করেন, মামলা তুলে নিতে আমার পরিবারকে জুবায়ের ও তার সহযোগীরা চাপ প্রয়োগ করছে। এমনকি আমাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর মধ্যেই কয়েকটি ফেসবুক আইডি দিয়ে আমার নামে অপপ্রচার করা হয়। এ অবস্থা চলতে থাকলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। মীমাংসা নয়, নির্যাতনের বিচার দাবি করছি আমি। ৭২ ঘণ্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয়, তাহলে আমি থানার সামনে এসে আত্মহত্যা করব।

সারার বোন আখিনুর আক্তার বলেন, আমার বোনকে নির্যাতনের এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা অসহায় বিধায় মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। জুবায়ের আদনানের বাবা আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা নালিশি অভিযোগ করেছে। আমরা সারার ওপর নির্যাতনের বিচার চাই। আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

3

ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার এসআই মো. ফারুক হোসেন বলেন, মামলার পরে পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেন সারা।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

5 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

2 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

8 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

7 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

8 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

2 স্টাফ রিপোর্টার: 1 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

3 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
2