admin

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

৭ ডিসেম্বর থেকে বিসিএসের আবেদন শুরু

৭ ডিসেম্বর থেকে বিসিএসের আবেদন শুরু

4

অনলাইন ডেস্ক

সম্প্রতি ৪২তম বিশেষ বিসিএস এবং ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

1

৪২তম বিশেষ বিসিএসে চিকিৎসক ও ৪৩তম বিসিএসে সাধারণ ও প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ৪২ তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২০০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আর ৪৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ৮১৪ জনকে।

পিএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২০০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আর ৪৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ৮১৪ জনকে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫ ও শিক্ষায় ৮৪৩ জন নিয়োগ পাবেন। এ ছাড়া অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবেন ৪৩তম বিসিএসে।

আবেদন শুরু কবে

৪২তম বিশেষ বিসিএসের জন্য আবেদন শুরু হচ্ছে আগামী সোমবার ৭ ডিসেম্বর থেকে। সেদিন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে শেষ হবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। পিএসসি বলেছে, অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে প্রার্থীকে।

পরীক্ষার মাস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিশেষ বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

4

পরীক্ষার নম্বর বণ্টন

পিএসসি বিজ্ঞপ্তিতে বলেছে, বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা।

২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে।

পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে দশমিক ৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।

 

8

S/H(t-2)

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

1 বাংলাদেশের তাঁতশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত মার্কেটিং ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

4 জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নগরীর মেন্দীবাগস্থ

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

7 বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

2 ৮ মার্চ রবিবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শাহজালাল মাঝার রোড, আম্বরখানা পয়েন্ট সিলেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল থ্রি

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

4 স্টাফ রিপোর্টার সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

7 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে

1
6