editor
প্রকাশিত: 3:46 PM, September 13, 2020
বলিউডে কাস্টিং কাউচ একটি বহু আলোচিত বিষয়। ছবিতে অভিনয় করার সুযোগের জন্য বহু অভিনেত্রী ও অভিনেতাদের কাস্টিং কাউচ এর প্রস্তাব দিয়ে থাকেন প্রযোজক-পরিচালকরা। তবে এর বিরুদ্ধে অনেক সময়ই বহু তারকা সরব হয়েছেন। অনেকেই সংবাদমাধ্যমের সামনে খোলাখুলি কথাও বলেছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।
বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে অন্যতম চিত্রাঙ্গদা। ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিতে শুটিংয়ের সময় একটি অভিজ্ঞতা হয়েছিল চিত্রাঙ্গদার। ছবির সেটে কী হয়েছিল তা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন তিনি। চিত্রাঙ্গদা জানান, সরাসরি তাকে কাস্টিং কাউচ এর প্রস্তাব দেওয়া হয়নি। ছবির শুটিং চলাকালীন পরিচালক তাকে আপত্তিকর কিছু দৃশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিনয় করাতে চেয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে ছবির পরিচালক কুশান নন্দী চিত্রাঙ্গদাকে ঘনিষ্ঠ দৃশ্যের বারবার টেক দেওয়াচ্ছিলেন।
এমনকি বর্ষার সময় চিত্রাঙ্গদার উদ্দেশে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী। পরিচালক চেয়ে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে টানা ৭ সেকেন্ড ধরে একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করুক চিত্রাঙ্গদা।
চিত্রাঙ্গদা বলেছিলেন, আমরা শর্ট শেষ করলাম এবং তারপরে কুশান বললেন তার শট পছন্দ হয়নি। তিনি পেয়েছিলেন আমি নওয়াজের উপরে উঠে বসি এবং দীর্ঘ সময় ধরে চুম্বনের দৃশ্যের টেক দিই। এটাও বলা প্রয়োজন যে আমি তখন ওই দৃশ্যের জন্য একটি পেটিকোট পরেছিলাম। অভিনেত্রী আরও বলেন, আমরা একটি মমতাজের সট দিয়েছিলাম যেখানে একই জিনিস করতে বলেছিল কুশান।
সেই মমতাজের আমি এবং নওয়াজ চুমু খেয়েছিলাম। আর তারপরেও কুশান ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ৭ সেকেন্ড ধরে চুমু খেতে বলেছিলেন। এই ঘটনার পরে চিত্রাঙ্গদা ছবিটি না করার সিদ্ধান্ত নেন। পরিচালক কুশানও তাকে ফের ডাকেননি। এর থেকেই বোঝা যায় যে বলিউডের অভিনেত্রীদের কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে বহুদিন ধরেই মুখ খুলছেন অভিনেতা এবং অভিনেত্রীরা।
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।
সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য