admin
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সৈয়দা তামান্না বেগমের বিয়ের ২ মাস পূরণ হয়েছে গতকাল ৩০ নভেম্বর। গতকালকের এই দিনে পরিবার ছেড়ে নতুন সংসারের জন্য লাল-বেনারশি শাড়ি পড়ে নববধূ সেজে ছিলেন তিনি। কিন্তু ভাগ্য সংসার করতে দেয়নি তামান্নাকে। স্বামী নামক পাষন্ডের হাতে নির্মম ভাবে খুন হয়ে পরপারে চলে যেতে হলো। বিয়ের ২ মাস পূর্ণ হয়েছে সেই সাথে খুন হওয়ার ১ সপ্তাহ হলো। খুন হওয়ার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও আসামীদের ধরতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত একজন গ্রেপ্তার হলেও তামান্নার স্বামী আল-মামুনসহ বাকি রয়েছেন আরও ৫ জন।
নিহত তামান্না বেগমের বাড়ি দক্ষিণ সুরমা থানার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে। বর্তমানে তার পরিবার দীর্ঘ দিন যাবত থেকে গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন।
তামান্নার মা হাফিজুন চৌধুরী স্বামী ছাড়া সন্তানদের খুব কষ্ট লালন-পালন করেছিলেন। তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য একাই পরিশ্রম করে গেছেন। নিজের শরীরের রক্ত বিক্রি করে সন্তানদের টিউশনের টাকার জোগাড় করে দিয়েছেন। কখনো সন্তানদের অভাব বুঝতে দেন নি। স্বামী ছাড়া ৭-৮ জনের পরিবার একাই টেনে নিয়েছেন।
তিনি স্বপ্ন দেখছিলেন তামান্নার ভাল একটি সংসার হবে। সুখে থাকবে আদরের মেয়েটি। কিন্তু সুখ যে তার কপালে নেই। নিজের চোখের সামনেই টগবগে মেয়ের লাশ দেখবেন কখনো তিনি ভাবেন নি।
তামান্নার স্বামী মো. আল মামুনের জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হোগলারচরে। তবে তার ভোটার আইডি কার্ডে ঠিকানায় রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বারুতখানা এলাকার নাম। তিনি বারুতখানা এলাকার আবুল কাশেম সরদার ও আমম্বিয়া বেগমের ছেলে। তামান্না খুন হওয়ার পরদিনই বেরিয়ে আসে আসল তথ্য। ভোটার আইডি কার্ডের নাম্বারের সাথে কোন মিল পায়নি নির্বাচন কমিশন। ভুল আইডি কার্ড দিয়ে তামান্নাকে বিয়ে করেছিলেন তিনি। তার নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারের ঐশি ফেব্রিক্স নামক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
তবে তামান্নাকে বিয়ে করার আগে মামুন বরিশালে আরেকটি বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। মামুনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় আগের স্ত্রীর দায়ের করা একটি মামলাও রয়েছে। এসব তথ্য গোপন করে মেঘনা লাইফ ইন্সুরেন্সের মহিলা কর্মকর্তা শাহনাজ পারভিনের যোগসাজসে তামান্নাকে বিয়ে করেন মামুন। শাহনাজ নিজেকে মামুনের চাচাতো ভাই বলে পরিচয় দেন। বিয়ের সময় তামান্নার পরিবারকে আর্থিক সাহায্যও করেন শাহনাজ।
২৩ নভেম্বর নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার তালাবদ্ধ একটি কক্ষ থেকে গৃহবধু তামান্না বেগমের লাশ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। নিহত তামান্নার গলায় দাগ ও শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় ওই দিন রাত ১১টায় এসএমপির কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন তামান্নার ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা। যার নং- ৫৮ (২৩.১১.২০২০)। মামলায় প্রধান আসামী করা হয় তামান্নার স্বামী আল মামুনকে। বাকী আসামিরা হলেন- মামুনের বোন জামাই এমরান, পারভীন, মাহবুব সরকার, বিলকিস ও মামুনের অন্যতম সহযোগী শাহনাজ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়
তামান্নাকে হত্যার পর থেকে পলাতক রয়েছে মামুন, এমনটা জানিয়েছে পুলিশ। একটি সূত্র জানায়, তামান্নাকে হত্যার পর মামুন তার নিজ জেলা বরিশালে চলে যায়। সেখানে বাবুগঞ্জ থানার হোগলারচরের পার্শ্ববর্তী নিয়ারচর গ্রামে তার মামার বাড়িতে তিনি আত্মগোপনে রয়েছেন। তার সাথে মামলার অন্যান্য আসামীরাও রয়েছেন বলে জানা যায়।
মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এবিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, আসামিদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এক আসামী গ্রেপ্তার হয়েছে। বাকীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত।
এবিষয়ে তামান্না হত্যার সাথে জড়িত তার স্বামীসহ বাকিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।
5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
2 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
2 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
3 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
4 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
5 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
6 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ