editor

প্রকাশিত: 9:20 PM, December 9, 2021

বিশ্বনাথে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় মামলা- আটক ২

বিশ্বনাথে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় মামলা- আটক ২

বিশ্বনাথে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় মামলা- আটক ২

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের আল-হেরা শপিং সিটির সামনে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও আরও ৩জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৬
ঘটনার সাথে সাথেই পুলিশ দু’জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আনরপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র মনোয়ার হোসেন হাছান উরফে মান্না (১৮) ও মুফতিরগাঁও (টিএনটি রোড) গ্রামের জালাল মিয়ার পুত্র লালন মিয়া (১৮)।
অন্যান্য অভিযুক্তরা ঘটনার পর পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ম শ্রেণিতে পড়–য়া স্কুল ছাত্রী শপিং করতে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে যান।
শপিং শেষে সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী বাড়ির উদ্দেশ্যে শপিং সিটি থেকে বের হলে গ্রেফতারকৃত লালন ও হাছানের সহযোগী জহির ও আছলাম নামের দুই বখাটে স্কুল ছাত্রীকে দেখে অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপিড়ন করে।
এসময় স্কুল ছাত্রী পুনঃরায় শপিং সিটিস্থ ভাইয়ের দোকানে গিয়ে বিষয়টি অবহিত করে। এরপর বিষয়টি শুনে স্কুল ছাত্রীর ভাই দোকান থেকে বের হয়ে শপিং সিটির সামনে এসে বখাটে জহির ও আছলামকে পেয়ে বোনের সাথে খারাপ আচরণের কারণ জিজ্ঞেস করা মাত্রই জহির ও আছলাম অন্যান্য অভিযুক্তদের সাথে নিয়ে লাঠিসোঠা দিয়ে বাদি ও স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
এসময় অভিযুক্তরা স্কুল ছাত্রীর সাথে থাকা পার্সব্যাগে রক্ষিত একটি আইফোন-৬ মডেলের মোবাইল ফোন ও নগদ সাড়ে ৯হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এক পর্যায়ে বাদি ও স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তাদেরকে (বাদী ও স্কুল ছাত্রী) প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে।
এসময় পুলিশ দু’জনকে আটক করতে সক্ষম হয়।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন