editor
প্রকাশিত: 7:48 PM, December 7, 2021

প্রধানমন্ত্রীর কাছে পুণ: বিবেচনার দাবি কমলগঞ্জে দলীয় মনোনীত ও নৌকা প্রতীকের জন্য মুক্তিযোদ্ধা'র সংবাদ সম্মেলন
কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত ও নৌকা প্রতীক প্রদানে প্রধানমন্ত্রীর কাছে পুণ:বিবেচনার দাবি জানিয়েছেন আওয়ামীলীগ কমলগঞ্জ উপজেলার শাখার সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার। সোমবার ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় মুন্সীবাজারস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোতালিব তরফদার বলেন, আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের আদর্শ, উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে আসছি। পাশাপাশি কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমাণ্ডার হিসাবেও সফলভাবে দায়িত্ব পালন করেছি। বিগত ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে আমি মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণসহ এলাকার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি দলের সকল বিধিবিধান মেনে নৌকা প্রতীকে আবারও মুন্সীবাজার ইউনিয়নে আ’লীগ দলীয় মনোনয়ন প্রার্থী হই। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে তার ইউনিয়নের উন্নয়ন ও অবদানকে ম্লান করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে স্থানীয়ভাবে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে দলের উর্দ্বতন নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। ফলে দলের একজন ত্যাগী নেতা ও মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক হিসাবে দলের মনোনীত বর্তমান চেয়ারম্যান হওয়ার পরও আমাকে সুকৌশলে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক থেকে বঞ্চিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকার রাখতে পুন:বিবেচনায় তাকে দলীয় মনোনীত ও নৌকা প্রতীক প্রদানের জন্য আওয়ামীলীগের উর্দ্বতন নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে