editor
প্রকাশিত: 5:21 PM, November 21, 2026
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম ম্যানশনের (২য় তলা) প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর আহ্বায়ক মোঃ আতিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ শমসের আলী। সভায় বক্তব্য রাখেন মোঃ এমদাদ হোসেন, চন্দন সাহা, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মোঃ নাসির উদ্দিন, মোঃ মঈন উদ্দিন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ছালিম উদ্দিন পারভেজ, মোঃ সুহেল আহমদ, মোঃ জুনেদ আহমদ জয়নাল, মোঃ শাহ আলম, মোঃ আব্দুল কাদির, মোঃ নুরুল ইসলাম, মোঃ সেলিম আহমদ, মোঃ জালাল উদ্দিন, মোঃ শাহিন আহমদ, মোঃ জুয়েল আহমদ, মোঃ নিয়াজ উদ্দিন, মোঃ নাহিদ আহমদ, মোঃ আলতাফ হোসেন, এম এ হ্যাসেম, চৌধুরী রফিকুল হাসান শাহীন, দুলাল বৈষ্ণব, কবির আহমদ, ফুজায়েল আহমদ, মোমেনুল ইসলাম রবিন, হেমন্ত বক্রবর্তী, জয়দেব রায় প্রমুখ।
বক্তারা বলেন, পাথর ও কয়লা আমদানি খাত দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতে এই ব্যবসা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে পরিচালনা করা যায়, সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
সভা শেষে দেশ, জাতি ও ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ নাসির উদ্দিন।
সভায় মো. আতিক হোসেনকে সভাপতি, মো. সুহেল আহমদকে সাধারণ সম্পাদক ও মো. শাহ আলমকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ২০২৭-২০২৯ সেশনের জন্য সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯