editor
প্রকাশিত: 8:56 PM, March 12, 2022

গণতন্ত্রের বাগান থেকে রাজাকার-জঙ্গি বিতাড়িত করতে হবে: হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, অর্থনীতির ঘর থেকে দুর্নীতিবাজ, রাজনৈতিক দল থেকে গুন্ডা এবং গণতন্ত্রের বাগান থেকে রাজাকার-জঙ্গি বিতাড়িত করতে হবে। তাহলেই রাজনৈতিক শান্তি স্থাপিত হবে।
জাসদ সভাপতি বলেন, ফুলের বাগানে যেমন শুকর যায় না, তেমনি গণতন্ত্রের বাগানে রাজাকার-জঙ্গি যায় না। নির্বাচন ও গণতন্ত্রকে রাজাকার, জঙ্গি, দুর্নীতিবাজদের রক্ষার ঢাল বানাবেন না।
শনিবার (১২ মার্চ) দুপুরে সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির সামনে চারটি বিষয় ১.সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা। ২.বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন করা। ৩.জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবেলা-দমন করা। ৪.বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টানো।
তিনি বলেন, আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনের যুদ্ধে আছি। এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মিমাংসীত বিষয়ের ওপর আঘাত করছে। তাই এই যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যা দ্রব্যমূল্যের উর্ধগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসণ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জাসদের কেন্দ্রীয় সহ-সভপতি ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ।
সিলেট মহানগর জাসদ এর সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ, মৌলভীবাজার জাসদের সভাপতি আব্দুল হক, যুক্তরাষ্ট্য জাসদের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির, সিলেট জেলা জাসদের সহ সভাপতি মজির উদ্দিন আনসার, ফরিদ উদ্দিন, মহি উদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা জাসদের সা. সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন