editor

প্রকাশিত: 11:34 AM, May 29, 2023

গোয়াইনঘাটে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

গোয়াইনঘাটে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

গোয়াইনঘাটে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাটে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। দৈনিক মানবকণ্ঠ পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো.আজিজুর রহমান ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ হেলাল আহমেদ বাদশা।এ বিষয়ে ভুক্তভোগী গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তরা হলেন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (শাবই মেম্বার),ইসলাম উদ্দিন,নুর উদ্দিন,ইসলাম উদ্দিনের ছেলে সুহেব উদ্দিন,নুর উদ্দিনের ছেলে, নাজমুল ইসলাম ও কামরুল ইসসামসহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন। শনিবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিছনাকান্দি গ্রামের গুচরের পাশে সরকারি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার (বাদেপাশা) গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিক আজিজুর রহমান ও স্থানীয় দৈনিক জৈন্তাবার্তা স্টাফ রিপোর্টার সৈয়দ হেলাল আহমদ বাদশা ফেরার পথে মটরসাইকেল যুগে উক্ত স্থানে আসা মাত্রই পথরোধ করে এলোপাথারীভাবে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটাতে থাকে ও মটরসাইকেল ভাংচুর করে। (৬৫০০০ পয়ষষ্ট্রি) হাজার টাকার ক্ষতি করে।সৈয়দ হেলাল আহমেদ বাদশার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে ভেঙ্গে ফেলে। ভুক্তভোগী সাংবাদিক আজিজুর রহমান বলেন, আমি ও আমার সহকর্মী সৈয়দ হেলাল আহমদ সাবই মেম্বারের বাড়ির সামনে রাস্তায় মটরসাইকেল যুগে আসতে দেখে সন্ত্রাসীরা গতিরোধ করে আক্ষিক ভাবে।শাহাব উদ্দিন সাবই ও তার ভাই ভাতিজা আমাকে সরকারি কাঁচা রাস্তায় অতর্কিতভাবে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবঃং বলে “এই শালা তোরা কতবড় সাংবাদিক হয়েছিস মজা বুঝিয়ে দেবে। আমার ডিসকভারী মটরসাইকেল ভাংচুর করে (৬৫০০০ পয়ষট্রি)হাজার টাকা ক্ষতি করে। আমার ডাক চিৎকারে অনেকে এগিয়ে এসে আমি ও আমার সহকর্মীকে রক্ষা করে। আমরা ঘটনাস্থল ত্যাগ করার কিছু ক্ষন পর সাহাব উদ্দিন শাবই সহকর্মী হেলাল আহমদ বাদশার মোবাইল নং ০১৭৭৬১৪৬০৬০ফোন দিয়ে শাহাব উদ্দিন সাবই ০১৯১৯৯৭২৫৬২ নং ফোন থেকে বলে তোরা কই, তোদের জানে মেরে ফেলবো বলে ভয়ভীতি ও হুমকি দেয়। সাবই মেম্বার এলাকার চোরাচালানসহ নানা অসামাজিক কাজে জড়িত বলে জানান এলাকাবাসী। আমি অসুস্থ হয়ে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করি। ন্যক্কার জনক এঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল শ্রেণীর পেশার মানুষ প্রতিবাদের ঝড় উঠেছে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সাংবাদিক আজিজুর রহমান একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন