editor
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। আহত হয়েছেন কয়েকজন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত দুইপক্ষই মারমুখী অবস্থান নিয়ে রাস্তায় রয়েছে। ফলে পুরো পৌর শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে কুলাউড়ায় বুধবার থেকে ধর্মঘটের ডাক দেয় সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তারা। শহরের স্টেশন রোড, চৌমোহনা, দক্ষিণ বাজার, মাগুড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অটোরিকশা চালকরা মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী পালন করতে থাকে। সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকরাও রাস্তায় নেমে এলে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
ক্রমেই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দুপক্ষের সংঘর্ষ। সংঘাতকালে দুইপক্ষই নির্বিচারে অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করতে থাকে।
শেষখবর পাওয়া যায় মৌলখভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুণরায় সংঘাত থামানোর চেষ্টা করছেন। কুলাউড়ার সহকারি কমিশনার (ভূমি) নজিরাতুন নাঈমও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় রয়েছেন।
7 ওসমানীনগর প্রতিনিধি: 7 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
6 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
4 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ