editor
প্রকাশিত: 12:24 PM, October 4, 2020
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. মানিক মিয়াকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর ৩ টায় হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম মিলনের সভপতিত্বে ও যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. মানিক মিয়া।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সংগঠনের হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. মানিক মিয়া সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করেছেন। পরিবহণ শ্রমিকদের দাবি আদায়ে যে কোন আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আশাকরি তার নেতৃত্বে সামনের দিকেও সংগঠনের সুনাম আরো বেগবান হবে। আমরা তার উত্তরোত্তর দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। বিজ্ঞপ্তি
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ