editor
প্রকাশিত: 6:30 PM, November 26, 2026
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ঐতিহ্যবাহী সহজিয়া পরিবারের সদস্য, স্বর্গীয় মোহিনী মোহন দাসের সন্তান এবং মদন মোহন দাসের দৌহিত্র সুখেন্দু বিকাশ দাস গতকাল দিবাগত রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুসংবাদ কলেজে পৌঁছামাত্র অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারের নেতৃত্বে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক হোসনে আরা কামালী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য এবং অধ্যাপক ফরিদ আহমদ তাৎক্ষণিকভাবে প্রয়াতের বাসভবনে ছুটে যান এবং কলেজ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরবর্তীতে সকাল ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত সুখেন্দু বিকাশ দাসের মরদেহ মদন মোহন কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারসহ কলেজের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কলেজ প্রশাসন জানায়, স্বর্গীয় সুখেন্দু বিকাশ দাস জীবদ্দশায় কলেজের প্রায় প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং বিভিন্ন সময়ে তাঁর সুচিন্তিত মতামত দিয়ে কলেজ পরিবারকে চিরঋণী করে রেখেছেন। তাঁর এই অবদান পুরো কলেজ পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন