editor
প্রকাশিত: 12:55 PM, October 19, 2020
প্রতারণার নতুন নতুন কৌশল বের করছে প্রতারকরা। ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকার মালামাল। এদিকে প্রতারণার কৌশল বুঝে ওঠার আগেই ধরা খাচ্ছেন ব্যবসায়ীরা।
কখনও তিনি প্রবাসী ব্যবসায়ী, যার সৌখিন স্ত্রীর জন্য দরকার লাখ টাকার পোষা পাখি। কখনও অন্য কোনো পরিচয়ে অর্ধলক্ষ টাকার মাছ বা লাখ টাকার শিশুখাদ্য ক্রেতা। অনলাইনে অর্ডার করে টাকা না দিয়ে রাস্তা থেকে পণ্য নিয়েই চম্পট। মামুন নামে এমন প্রতারক এক গ্রাহককে গ্রেফতার করার পর বেরিয়ে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য।
এই মামুনকে ধরতে রবিবার সকালে কাকরাইল উইলস লিটিল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাঁদ পাতে প্রতারণার শিকার একদল অনলাইন ব্যবসায়ী এবং পুলিশ। বিচারপতি পরিচয়ে এক লাখ টাকার বেশি শিশুখাদ্য অর্ডার করেছিলেন মামুন।
তবে এক সপ্তাহ আগে মামুনের পিছু নেয় পুলিশ। সেবার অভিনব কায়দায় প্রায় ৫০ হাজার টাকার মাছ নিয়ে চম্পট দেন তিনি।
এদিকে মামুনের ধরা পড়ার খবরে থানায় ছুটে আসেন প্রতারণার শিকার অনেক অনলাইন ব্যবসায়ী। একজন জানান, প্রবাসী ব্যবসায়ী পরিচয়ে বছর খানেক আগে লাখ টাকার পাখি নিয়ে উধাও হয়ে যান মামুন।
পুলিশ হেফাজতে এমন অভিনব প্রতারণার কথা স্বীকার করে মামুন জানান, হাতিয়ে নেয়া পণ্য কম দামে বিভিন্ন দোকানে বেঁচে দেন তিনি।
পুলিশ বলছে, মামুনের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা মামলা করার কথাও জানিয়েছেন রমনা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন