editor
প্রকাশিত: 3:10 PM, August 1, 2026
সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল তবিয়তে রয়েছে।
একের পর এক অভিযান ও চোরাই পণ্য জব্দের পরও মূল হোতা তরিকুল ইসলাম ও তার প্রধান পার্টনার খলিল আইনের আওতায় না আসায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে এই সিন্ডিকেটের আরেকটি বড় চালানের পতন, জালিয়াতির নতুন কৌশল এবং সিলেট নগরের চালিবন্দর এলাকার একটি গোপন গুদামের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
সিন্ডিকেটের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির ধারাবাহিকতায় গতকাল রাতেও বড় ধরনের সফলতা এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তরিকুল ও খলিল সিন্ডিকেটের একটি বড় চোরাচালান পণ্য হাতেনাতে আটক করেছে।
বিজিবির এই অভিযানে ভারতীয় ফুচকা, জিরা এবং বিপুল পরিমাণ বিভিন্ন কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়। চক্রের বড় অঙ্কের মালামাল জব্দ হলেও, সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় মাঠপর্যায়ের চোরাকারবারিরা। স্থানীয়দের দাবি, এই চালানটির পেছনে সরাসরি তরিকুল ও তার মূল পার্টনার খলিলের বড় অঙ্কের বিনিয়োগ ছিল।
অনুসন্ধানে জানা গেছে, সীমান্ত পার করার পর চোরাই পণ্য নিরাপদে সরিয়ে নিতে সিন্ডিকেটটি এখন সম্পূর্ণ নতুন কৌশল ব্যবহার করছে। সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফুচকা ও জিরার মতো পণ্য এনে সরাসরি সিলেট নগরের চালিবন্দর এলাকার একটি গোপন গুদামে মজুত করা হচ্ছে।
আইনি জটিলতা এড়াতে তরিকুল ও খলিল বিভিন্ন নামসর্বস্ব দেশি প্রতিষ্ঠানের ভুয়া ক্যাশ মেমো ও জাল ভাউচার তৈরি করছে। চালিবন্দরের এই আস্তানা থেকেই ভারতীয় খাদ্যপণ্যগুলোকে দেশি নামী ব্র্যান্ডের বস্তা বা প্যাকেটে ভরে নতুন রূপ দেওয়া হয়। পরবর্তীতে এই পাইকারি পয়েন্ট থেকে পণ্যগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তন হলেও এই সিন্ডিকেটের ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি। তরিকুলের রাজনৈতিক প্রভাব ও খলিলের মাঠপর্যায়ের নেটওয়ার্ক ব্যবহার করে ভারতীয় ফুচকা ও জিরার মতো পণ্যের অবৈধ বাজার নিয়ন্ত্রণ করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
চালিবন্দরের মতো জনাকীর্ণ এলাকার গুদামে দিনের পর দিন এই অবৈধ কারবার চললেও মূল হোতা এই দুই পার্টনার সবসময়ই আড়ালে থেকে যাচ্ছে। রহস্যজনক কারণে তরিকুল ও খলিলের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই বিষয়ে স্থানীয় বিজিবি ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে। পলাতক আসামি তরিকুল ও খলিলসহ চক্রের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং চালিবন্দরের গুদামসহ নগরের ভেতরের সব গোপন আস্তানা গুঁড়িয়ে দিতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও
2 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
5 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
6 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
5 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
6 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
2 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত