editor
প্রকাশিত: 11:18 AM, September 20, 2026
সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। অপরাধচক্রের নানামুখী অপকর্মে এলাকার সামাজিক পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তীব্র উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় সচেতন মহল।
অনুসন্ধানে জানা যায়, পূর্বে আহসান অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় চাকুরিরত অবস্থায় নানা অসামাজিক কর্মকাণ্ডের দায়ে বরখাস্ত হন সাজনা বেগম। পরবর্তীতে নরসিংদীতে নিজ এলাকায় গিয়ে বোন জামাই মতিন মিয়ার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে স্বামী সালাম মিয়া প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান সাজনা বেগম। এক পর্যায়ে স্বামীকে ছেড়ে তিনি ওসমানীনগরের ঘোষগাঁও এলাকায় প্রবাসী লুৎফুরের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব নেন।
অভিযোগ রয়েছে, প্রবাসী লুৎফুরের মদদে ওই বাড়িকে কেন্দ্র করে কেয়ারটেকারের আড়ালে মাদক ব্যবসা ও দেহব্যবসার অভয়ারণ্য গড়ে তুলেছেন সাজনা বেগম। এই কাজে তাকে সহায়তা করছে স্থানীয় রিকশাচালক রুহেল (৩৫)। রুহেলের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মাদকের চালান পৌঁছানো ও অনৈতিক কর্মকাণ্ডের খদ্দের মেলানো হয় বলে এলাকাবাসীর দাবি। এমনকি নিজ ছেলের বন্ধুর পিতাও এই অনৈতিক জালিয়াতির শিকার হয়েছেন বলে জানা গেছে।
এদিকে সাজনা বেগমের অন্যতম সহযোগী সাবেল মিয়ার মাধ্যমে এলাকায় মাদকের বড় সিন্ডিকেট গড়ে তোলা হয়। দীর্ঘ দিন সাজনা বেগমের সাথে সম্পৃক্ত থাকার পর, সম্প্রতি সাজনা বেগমের ১৩ বছরের নাবালিকা মেয়ে অঞ্জনাকে নিয়ে পালিয়ে যায় সাবেল। এই ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর মতে, সাজনা বাহিনীর এসব কর্মকাণ্ডে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে এলাকার শান্তি-শৃঙ্খলা ও মান-সম্মান পুরোপুরি ক্ষুণ্ণ হবে। ঘোষগাঁও এলাকার সচেতন মহল অনতিবিলম্বে এই অপরাধচক্রের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
6 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট
5 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।
4 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার রাজনৈতিক
6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী
6 আল-আমিন মিয়া: খেলার মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের প্রস্তুতিতে ফুঁসে উঠেছেন সিলেটের ক্রীড়াঙ্গনের মানুষ, স্থানীয় অভিভাবক, শিশু-কিশোর ও ব্যবসায়ীরা। নগরীর
2 আব্দুর রহমান: 7 সিলেট নগরীতে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের টাকা আদায়ের ধরন নিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ পথচারী ও বিভিন্ন
2 সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন বালুচর বাজার সংলগ্ন ১৬/১ মাস্টার বাড়ি প্রাইমারি স্কুলের পাশে লিলির বাসা নামে একটি ভাড়া
5 সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের