editor
প্রকাশিত: 1:36 PM, September 6, 2024
আসাম প্রতিনিধি:: ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জনের। মৃতদের মধ্যে ১ শিশু ও রয়েছে।
জানা যায়, একটি বেপরোয়া গতির গাড়ি প্রথমে একটি অটোরিক্সায় ধাক্কা মারে। তারপর সেই গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় আর একটি গাড়ির। ওই অটো রিক্সাতেই ছিলেন মৃতরা। এক আত্মীয়ের অন্ত্যষ্টিক্রিয়া থেকে বাড়ি ফিরছিলেন সকলে।
সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বারাবাংকি এলাকায়। এদিন সেখানকার মেহমুদ রোড এলাকায় একটি দ্রুত গতির গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় অটোরিক্সার। তারপর গাড়িটি ধাক্কামারে আর একটি গাড়িতে। সংঘর্ষের জেরে দ্বিতীয় গাড়িটি গিয়ে পাশের একটি পুকুরে পড়ে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। দুমড়েমুচড়ে যায় অটোরিক্সাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পরে হাসপাতালে প্রাণ হারাল আরও ২ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁদের। নিহতরা হলেন, ইরফান, ওয়াহিদুল নিশা, আজিজ আহমেদ, তাহিরা বালো এবং সাবরীন। সকলেই বারাবাংকি জেলার একই পরিবারের সদস্য। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।
দৈনিক সিলেটের সময়/আর.এম
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না