editor

প্রকাশিত: 5:10 PM, December 23, 2022

অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোয় আলোকিত করতে হলে ধর্মকে আগলে ধরতে হবে: ড. শরদিন্দু ভট্টাচার্য্য

অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোয় আলোকিত করতে হলে ধর্মকে আগলে ধরতে হবে: ড. শরদিন্দু ভট্টাচার্য্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেছেন, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোয় আলোকিত করতে হলে ধর্মকে আগলে ধরতে হবে। ধর্মান্ধতা কোন সমাজকে আলোকিত করতে পারে না। সকল ধর্মই মানবতার কল্যাণে নিহিত। তাই সকল ধর্মকে ভালোভাবে জানতে হবে ও মানতে হবে।
তিনি শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর কালীবাড়িস্থ মন্দিরে বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগরের ৮নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদেরকে ধর্মীয় জ্ঞান আহরণে সচেতন হতে হবে। সমাজকে কলুষমুক্ত করে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ হিন্দু পরিষদ ৮নং ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. অরুন উদয় ধর এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি দীপক রায় দিপু।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা অহীন্দ্র চৌধুরী পিনাক, হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী রতন দে, মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মলয় তালুকদার, মার্কেন্টাইল ব্যাংক লি. এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, সিলেট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী।
বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার কোষাধ্যক্ষ বিজয় চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মোহন লাল দাশ মৃদুল। বক্তব্য রাখেন, আখালিয়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যীশুপদ পাল, হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার রনজিত কুমার চৌধুরী, করেরপাড়া শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির ও আশ্রমের সভাপতি অরবিন্দু দাশ, আখালিয়া কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি কোষাধ্যক্ষ অমল দে, করের পাড়ার গীতা সংঘের সহ সভাপতি নিকেতন দাশ, বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কিংশুক রঞ্জন চৌধুরী, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল সুকেশ তালুকদার, সহ সভাপতি সুধাময় ঘোষ, বিরেন্দ্র দত্ত, বিদ্যুৎ সেন অনু, অঞ্জন দেব, ডা. অমিনাংশু দাস, শৈলেন্দ্র সমাজপতি, বাংলাদেশ হিন্দু পরিষদ ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি গণেশ দেব, নির্বাহী সভাপতি সজল আচার্য্য, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাঙ্গ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক গৌতম দেব প্রমুখ।
শুরুতে গীতা পাঠ করে তপশ্রী চক্রবর্তী। বেদমন্ত্র পাঠ করেন সিলেট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী। সম্মেলনে গণেশ দেবকে সভাপতি, সজল আচার্য্যকে নির্বাহী সভাপতি ও প্রবাল কান্তি ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু পরিষদ ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন