admin
প্রকাশিত: 4:18 PM, January 6, 2021
অনলাইন ডেস্ক
কাজের জন্য বিদেশ যাওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশগামীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশে কাজের নামে সোনার হরিণ ধরার জন্য অন্ধের মতো ছুটবেন না।’
আজ সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০-এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০-এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘রিক্রুটিং এজেন্সি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিদেশগামীদের কর্মসংস্থান, নিরাপত্তা, আছে কিনা এই বিষয় নিশ্চিতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ দায় তাদের ওপরেও বর্তায়। আসলে মানুষ নানান কথা চিন্তা করে, ভাবে বিদেশ গেলে হয়তো অনেক অর্থ উপার্জন করা যাবে। সেজন্য অনেকে দালালের খপ্পরে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়। সেজন্য আমি বলবো, আপনারা এসব কাজ করবেন না, দালালের প্ররোচনায় পা বাড়াবেন না।’
বিদেশগামীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সারাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি আমরা। সেখানে আপনারা বিদেশ যেতে নিবন্ধন করতে পারবেন। আর এই নিবন্ধনের মাধ্যমে যেখানে কর্মসংস্থানের সুযোগ হয় সেখানেই পাঠানো হয়। কাজেই সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনারা কারও প্ররোচনায় বিদেশ গিয়ে যদি বিপদে পড়েন তাহলে নিজের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর। লিবিয়ার ঘটনার মতো আর যেন না হয়। এরকম পরিস্থিতির শিকার হবেন না। এখন আমাদের দেশে কাজের অভাব নেই, খাবারের অভাব নেই। তাই সোনার হরিণ ধরার জন্য অন্যের প্ররোচনায় ছুটবেন না। নিবন্ধন করে নিরাপদে যাবেন সেটাই আমরা চাইবো।’
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। করোনাভাইরাসের কারণে অনেক জায়গায় অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। কাজেই অনেকে কাজ হারাচ্ছেন। ব্যাংকের মাধ্যমে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। কাজেই আপনারা হতাশ হবেন না। নিজেরাই নিজের দেশে কাজ করেন। আমাদের অনেক মেগা প্রকল্প চলমান আছে। সেখানে বহু কর্মী কাজ পেয়েছে। যারা বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করছেন, তারা এই অভিজ্ঞতা অর্জনের কারণে দেশে যেমন কাজের সুযোগ পাবেন, তেমনি বিদেশেও পাবেন। সেজন্য আমি বলবো, নিজেদের কথা, পরিবারের কথা অবশ্যই চিন্তা করবেন।’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন