editor
প্রকাশিত: 11:29 AM, August 22, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ভারতের অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় ওষুধ কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এ পৌঁছল। ওই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে খবর। এতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনাকাপল্লে জেলার অচ্যুতপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ওই বেসরকারি ওষুধ কারখানায় প্রায় হাজার খানেক কর্মী কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ আগস্ট ) দুপুর ২টা ১৫ মিনিটে হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা ।
জেলাশাসক বিজয় কৃষ্ণণ সাংবাদিকদের জানিয়েছেন, ” ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।” প্রায় ৪০ একর এলাকা জুড়ে এই কারখানায় বুধবার (২১ আগস্ট ) দুপুরে শিফটে ৩৮১ জন কর্মী কাজ করছিলেন। বয়লারের কোনও রাসায়নিকের মিশ্রণ থেকে বিস্ফোরণ হয় বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না