editor
প্রকাশিত: 6:02 PM, December 26, 2020
অনলাইন ডেস্ক
রিপন শাহের বাড়িটি জবরদখল করে রেখেছে প্রভাবশালী আব্দুল বারিক সরদার। ২১ মাস ধরে আশ্রয়হীন রিপন অনেক স্থানে ধরনা দিয়েও ফেরত পাননি বসতভিটা। বিচার না-পেয়ে অবশেষে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। ছবি : কালের কণ্ঠনওগাঁর রাণীনগরে প্রায় ২১ মাস ধরে নিজ বসতবাড়িতে ঢুকতে না পেরে পরিবার-পরিজন নিয়ে অন্যের বাড়িতে বসবাসসহ মানবেতর জীবন-যাপন করছে রিপন উদ্দিন শাহের পরিবার। বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে বিচার না পেয়ে হতাশাগ্রস্ত ওই পরিবারের সদস্যরা একযোগে আত্মহত্যার হুমকি দিচ্ছে।২০১৯ সালের মার্চ মাসে আত্মীয়র বাড়িতে রিপনের পরিবার বেড়াতে গেলে পরের দিন বাড়িতে এসে দেখতে পায় বাড়ির চারদিকে ইটের প্রাচীর দিয়ে প্রতিবেশী আব্দুল বারিক সরদার তার ভাড়াটে লোকজন দিয়ে ঘেরাও করে রেখেছে। এক কাপড়ে বের হওয়ার পর আর রিপনের পরিবারের সদস্যরা বসতবাড়িতে প্রবেশ করতে পারেনি।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে বারিক উদ্দিনকে তার প্রয়োজনীয় কাগজপত্রসহ ডেকে পাঠান। কিন্তু তার ডাকে উপস্থিত না হয়ে বহিরাগত লোকজন নিয়ে প্রাচীরটি আরো মুজবুত করে দেওয়ার ব্যবস্থা করে আব্দুল বারিক সরদার। রিপনের পরিবার অবরুদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে মানবিক আর্তনাদ করেও অদ্যবধি কোনো ফলাফল না পেয়ে স্থানীয় সাংবাদিকদের জানালে তারা ঘটনাস্থলে যায়। এর পর প্রভাবশালী বারিকের লোকজন ওই পরিবারের সদ্যসদের ওপর চড়াও হয়। এমনকি তারা স্থানীয় সাংবাদিকদের লাঞ্ছিত করার চেষ্টা করে।জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রামের ইয়াছিন আলীর ছেলে মো. রিপন উদ্দিন শাহ ঘোষগ্রাম মৌজার ৪৮২ খতিয়ানে ৬১৬ দাগের তার পৈত্রিক সম্পত্তির ৩১ কাতে ৩ শতক জমির ওপরে প্রায় ১০ বছর আগে টিনশেড বাড়ি তৈরি করে। বাকি জায়গায় নানা জাতের গাছপালা লাগিয়ে তার পরিবার-পরিজন ও বৃদ্ধ দাদিকে নিয়ে বসবাস করছিল। তার দাদি আম্বিয়া বেগম জীবনদশায় নাতি রিপন ও তার বোনদের গত ২৬ ডিসেম্বর ২০১৭ সালে রাণীনগর সাব-রেজিস্ট্রার অফিসে ৫১৯৩ নম্বর দলিলমূলে ৩ শতক জমি লিখে দেন। শান্তিপূর্ণভাবে ভোগদখল ও বসবাসের একপর্যায়ে গত বছরের মার্চ মাসে রিপন শাহ তার পরিবারসহ আত্মীয় বাড়ি বেড়াতে যায়। এ সুয়োগে পূর্বপারিকল্পনা মোতাবেক স্থানীয় প্রভাবশালী মৃত জিয়ার উদ্দিনের ছেলে আব্দুল বারিক সরদার তার ভাড়াটে লোকজন নিয়ে রিপনের বসতবাড়ির চারিদিকে ৫ থেকে ৭ ফিট উঁচু করে প্রাচীর দিয়ে ঘিরে ফেলে।পরে রিপন মই দিয়ে প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করলেও চারিদিকে ইটের প্রাচীরে অবরুদ্ধ থাকায় তার নিজ বাড়িঘর ছেড়ে স্বজনদের নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবন যাপন করছে। প্রভাবশালী আব্দুল বারিক সরদারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি না বলে জানান।রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন জানান, আমাকে জানানোর পর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ইটের প্রাচীর দিয়ে বসতবাড়িটা ঘিরে রাখা বিষয়টি দেখেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বারিক উদ্দিনকে জমির কাগজপত্র নিয়ে আমার দপ্তরে আসতে বলেছি, কিন্তু সে আসেনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন