editor

প্রকাশিত: 1:52 PM, September 9, 2021

অপ্রকাশিত শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

অপ্রকাশিত শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

অপ্রকাশিত শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

অনলাইন ডেস্ক
দ্বীন ইসলামের উৎস দুটি। এক. আল কুরআন। দুই. আল হাদিস। দ্বিতীয় উৎস ইলমে হাদিসের ওপর এ পর্যন্ত হাজার হাজার কিতাব রচিত হয়েছে। সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে ‘সহিহুল বুখারি’। আর তার পরে আছে ইমাম মুসলিম লিখিত ‘সহিহুল মুসলিম’।

যে দুটোকে আমরা এক নামে ‘সহিহাইন’ হিসেবে চিনি। কিতাব দুটির শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে— এ দুটিতে কোনো যয়িফ বা দুর্বল হাদিস নেই। তাই ওলামায়ে হাদিসের কাছে কিতাব দুটির মর্যাদা অপরিসীম।

আমি অধম ইলমে হাদিসের দরস লাভ করেছি পাকিস্তানে আল্লামা ইউসুফ বানুরীর (রহ.) কাছে। তার পর সেখান থেকে এসে বাবুনগর মাদ্রাসায় বুখারি ও মুসলিমের খেদমত করেছি এবং ২০০৩ সালে মুরব্বিদের হুকুমে ইলমে হাদিসের খেদমত করার উদ্দেশ্যে হাটহাজারী মাদ্রাসায় আগমন করি। এখানে প্রায় ১০ বছর মুসলিম শরিফের দরসদান করেছি। তার পর তিরমিজি ও বুখারির খেদমতও করেছি।

আমি হাটহাজারীতে মুসলিমের দরসদানকালে আমার প্রিয় ছাত্র মুফতি হুসাইন আহমাদ জাবের সেটার তাকরির (বক্তব্য) সংকলন করেছেন। দীর্ঘ ১০ বছর সেটির ওপর অত্যন্ত মেহনত করে তাকরিরগুলোকে একটি স্বতন্ত্র ব্যাখ্যাগ্রন্থে রূপদান করেছেন।

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ; খুশির খবর হলো— কিছু দিন আগে ‘তাকরিরে মুসলিম শরহে সহিহ মুসলিম’ নামে কিতাবটির প্রথম খণ্ড প্রকাশও হয়েছে। এবং বাকি দুই খণ্ডও শিগগিরই আসবে ইনশাআল্লাহ।

কিতাবটি আরবি-উর্দু ভাষায়ও ছাপানো হবে। এই কাজটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিতাবটির ওপর আমাদের মুফতিয়ে আযম আব্দুস সালাম চাটগামী একটি ভূমিকা লিখে দিয়েছেন। আমিও একটা সংক্ষিপ্ত ভূমিকা লিখেছি।

আমি আশা করি, এই কিতাব দ্বারা হাদিসের ছাত্ররাই শুধু নয়, হাদিসের শিক্ষকরাও উপকৃত হতে পারবেন। আমি আরও আশা রাখি— কিতাবটি হাদিসের ছাত্র-শিক্ষক সবার হাতে পৌঁছবে, তারা কিতাবটির যথাযথ মূল্যায়ন করবেন এবং কিতাবটি থেকে অশেষ উপকৃত হবেন। ইনশাআল্লাহ।

তাকরিরে মুসলিম শরহে সহিহ মুসলিম কিতাবটির শুরুতে উলুমুল হাদিসের একটি মুকাদ্দিমাও সংযুক্ত করা হয়েছে, যা কিনা এই কিতাবের একটি অন্যতম, প্রধান বৈশিষ্ট্য। মুকাদ্দিমাটি হাদিসের ছাত্রদের পক্ষে অনেক উপকারী হবে ইনশাআল্লাহ।

উর্দু-বাংলায় মুসলিম শরিফের ব্যাখ্যাগ্রন্থের শূন্যতা পূরণে কিতাবটি বিশেষ ভূমিকা রাখবে এবং একটি কারনামা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিতাবটি কত উঁচুমানের।

২০০৫/৭-র দিকে লন্ডনের একজন মুহাদ্দিস বেলাল বাওয়া হাটহাজারী মাদ্রাসায় এসেছিলেন। আমি তখন মুসলিমের দরস দিতাম। তিনি যখন দারুল হাদিসে কিছু আলোচনা করতে যাচ্ছিলেন, আমি তার সঙ্গে ছিলাম।

তিনি আমাকে বললেন, ‘ভাই জুনাইদ! আপ এক কাম কীজিয়ে। আপ মুসলিম শরিফ কি এক শরাহ লিখদিজিয়ে।’ আজকে আমার প্রিয় ছাত্র হুসাইন আহমাদ জাবের সেই আশা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে জাযায়ে খাইর দান করুন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল