editor

প্রকাশিত: 11:34 AM, November 18, 2026

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

মিয়ানমার সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতায় জোর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে:

আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনের।

গতকাল মঙ্গলবার বিকেলে ম্যানিলার ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (চওঈঈ) আয়োজিত এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে ২০২৭ সালের জন্য আসিয়ানের পরবর্তী সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর কাছে হস্তান্তর করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

সমাপনী ভাষণে প্রেসিডেন্ট মার্কোস বলেন, ‘পুরো বছরজুড়ে আমরা একটি প্রশ্নেরই উত্তর খুঁজেছি কীভাবে আমরা একে অপরের সহযোগিতায় আরও শক্তিশালী হতে পারি। একসাথে কাজ করার মাধ্যমে আসিয়ান আজ যেকোনো একক প্রচেষ্টার চেয়ে অনেক বেশি শক্তিশালী।’

আগামী বছর (২০২৭) আসিয়ানের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫০তম শীর্ষ সম্মেলন উপলক্ষে সিঙ্গাপুরের নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সভাপতিত্বের প্রতীকী হাতুড়ি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর হাতে তুলে দেন। দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী লরেন্স ওং ২০২৭ সালের জন্য আসিয়ানের নতুন প্রতিপাদ্য ঘোষণা করেনÑ‘গভীরতর সংহতি, বিস্তৃত অংশীদারিত্ব’।

সম্মেলনের চূড়ান্ত পর্যালোচনা ও সমাপনী আলোচনায় মিয়ানমারের চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট বিশেষ গুরুত্ব পায়। আসিয়ান নেতারা মিয়ানমারে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর সহিংসতার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর পরিবেশ তৈরির আহ্বান জানান। এছাড়া, ‘পাঁচ দফা ঐকমত্য’ বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় আসিয়ানের শীর্ষ বৈঠকগুলোতে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংসহ সামরিক নেতাদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

এর আগে সম্মেলনের যৌথ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক দশক ধরে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা কামনা করেন। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষা ও অতিরিক্ত অভিবাসন ব্যয় রোধে আসিয়ানের নতুন ঘোষণাপত্র মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজারে কর্মরত লাখ লাখ বাংলাদেশির জন্যও নতুন আশার সঞ্চার করেছে।

সমাপনী অনুষ্ঠানের পরপরই আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আসিয়ান-যুক্তরাষ্ট্র বিশেষ শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে ম্যানিলায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আসিয়ান ভিশন ২০৪৫ ও নতুন অংশীদার. সমাপনী ভাষণে প্রেসিডেন্ট মার্কোস ‘আসিয়ান ভিশন ২০৪৫’, সামুদ্রিক নিরাপত্তা এবং আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি নবীনতম সদস্য হিসেবে পূর্ব তিমুরকে অভিনন্দন জানান তিনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,