editor
প্রকাশিত: 7:25 PM, November 12, 2020
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে ঢাকায় তাঁর দপ্তরে ঢাকা, সিলেট রংপুর, সিরাজগঞ্জ, এবং সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ নারী উদ্যোক্তারা সাক্ষাত করেন। এ সময় তাঁরা অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় নারী উদ্যোক্তাগণ মনিপুরী, শীতলপাটি, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, তাঁতশিল্প, বেত শিল্পসহ দেশীয় উৎপাদিত অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানির আগ্রহ প্রকাশ করেন। এসব পণ্য রপ্তানির ক্ষেত্র তৈরি ও দিগন্ত উন্মোচন এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নে তাঁরা পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী নারী উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ড. মোমেন বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতি চালু করেছে। এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি নাজ ফারহানা আহমেদ, সিরাজগঞ্জ উইমেন চেম্বারের সভাপতি শারিতা মিল্লাত, রংপুর উইমেন চেম্বারের সভাপতি আনোয়ার ফেরদৌসী পলি, সুনামগঞ্জ উইমেন চেম্বারের সভাপতি হোসনা হুদা প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন