editor
প্রকাশিত: 11:53 PM, March 4, 2025
সিলেটের সময় :: জৈন্তাপুর উপজেলার বিভিন্ন নদী থেকে বোমা মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলনে দ্রুত পদক্ষেপ নিতে দেখা গেছে উপজেলা প্রশাসন। ২ মাস থেকে বোমা মেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট বারবার গণস্বাক্ষরিত অভিযোগ দাখিল করা হলেও অজ্ঞাত কারনে কর্ণপাত করেননি উপজেলা প্রশাসন।
গত সোমবার (৩ মার্চ) এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। পত্রিকার সংবাদ দেখে ঐ দিন বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
এসময় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে বোমা মেশিন পাওয়ায় তা অকেজো করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রাপ্তার কিংবা জরিমানা করা হয় নি। অপর দিকে বেলীবিল এলাকায় একটি ক্রাশার মিল থেকে পরিবেশ বিনষ্টের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা-১৫ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায় সহ অন্য এক প্রতিষ্ঠান থেকে মূল রাস্তার নিকট বালু স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া মহাসড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা-৯২ অনুযায়ী ৩টি মামলাসহ দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী তার ফেসবুকে এক পোষ্টে লিখেন জৈন্তাপুর উপজেলার রূপচেং এলাকায় বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। মেশিনটিকে অকেজো করা হয়, ঘটনাস্থল থেকে আসামীরা পালিয়ে যাওয়ায় দন্ড প্রদান করা যায়নি। এলাকাবাসির দাবী বোমা মেশিনের সরঞ্জামগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন, অন্যতায় আবারো বোমা মেশিন চালু হওয়ার আশংকা রয়েছে।
7 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
7 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
5 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
2 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম
1 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে
8 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে
3 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের
6 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া