editor
প্রকাশিত: 11:17 AM, August 30, 2024
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চোধুরী নাদেল। তিনি বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের।
দলের পতনের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতারা। আর যারা দেশে আছেন, তাদের প্রায় সকলেই আত্মগোপনে। নাদেল তাদেরই একজন।
টানা দ্বিতীয় বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন নাদেল। একই সঙ্গে মৌলভীবাজার-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি।
নাদেল ছাড়াও ইতোমধ্যেই পদত্যাগ করেছেন বিসিবির আরও দুই পরিচালক জালাল ইউনুস চৌধুরী ও আহমেদ সজ্জাদুল আলম ববি। তারা দুজনই জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর ছিলেন।
গুঞ্জন আছে বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু শীঘ্রই পদত্যাগ করবেন। তিনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
7 1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা