editor
প্রকাশিত: 5:47 PM, December 5, 2020
অনলাইন ডেস্ক:
২৯ বছর বয়সেই অবসর নিয়েছেন শহীদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেয়া কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ড দল থেকে অবসর নিয়েই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে নাম লেখালেন তিনি। তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রের আসন্ন মেজর লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে চুক্তি করেছেন।ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মান ও গর্বের জায়গা ছিল। নিউজিল্যান্ডের আরও অনেকদিন খেলার ইচ্ছা ছিল। কিন্তু কখনও কখনও পরিস্থিতি এমন হয়ে যায় এবং তা এমন দিকে নিয়ে যায় যা আপনি কখনও কল্পনাও করেননি। নিউজিল্যান্ড ক্রিকেট আমার জন্য যা করেছে, আমি কৃতজ্ঞ।’২০১৪ সালের ১ জানুয়ারি মাত্র ৩৬ বলে ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে শহীদ আফ্রিদির বিশ্বরেকর্ড ভেঙে আলোচনায় এসেছিলেন কোরি অ্যান্ডারসন।নিউজিল্যান্ডের জার্সি গায়ে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে, ৩১ টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন। ২০১৫ সালের বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলের তারকা ক্রিকেটার তিনি। ১৩ টেস্টে তার সংগ্রহ ৬৮৩ রান ও ১৬ উইকেট। ৪৯ ওয়ানডেতে করেছেন ১১০৯ রান ও ৬০ উইকেট। আর ৩১ টি-টোয়েন্টিতে ৪৮৫ রান সংগ্রহ করেছেন। নিয়েছেন ১৪টি উইকেট।সবশেষ ২০১৮ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিলেন কোরি। এরপর ইনজুরিতে পরে দল থেকে ছিটকে যান। এরপর কিউইদের হয়ে তাকে আর মাঠে দেখা যায়নি।
S/H-(Ripa-5)
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়