editor
প্রকাশিত: 9:38 PM, December 23, 2024
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি, হাওড় উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, হাওড় পাড়ের মানুষ প্রায় প্রতিবছর বাঁধ ভাঙ্গার কারনে অবর্ননীয় কষ্টের মুখোমুখি হয়। বাঁধ ভেঙ্গে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই অবিলম্বে হাওড় রক্ষায় বর্তমান অন্তবর্তী সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান। তিনি বলেন, ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে হাওড় বাঁধের কাজ সুস্পন্ন করতে হবে। অন্যথায় হাওড় পাড়ের মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আন্দোলনে নামতে বাধ্য হবে।
হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাওড় সুরক্ষা বাঁধ ও হাওড়ের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারের ইদ্রিছ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
হাওড় উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, তারল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম চৌধুরী এহিয়া। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্যামল চৌধুরী, পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নূর উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম সুহেল, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল ওয়াদুদ, মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মানবাধিকার কর্মী সাহেদা বেগম প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক