editor
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
দৈনিক সিলেটের সময়:-
সিলেট জেলায় বিভিন্ন জায়গার অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচালের কারনে বৈধ সিএনজি মালিক ও চালকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। এ থেকে পরিত্রাণ পেতে অবৈধ এসব সিএনজি ও চালকদের বিরুদ্ধে মাঠে নামেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির রেজি নং চট্ট- ২৭৮৫ এর নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকেলে অভিযানের পূর্ব মুহুর্তে দক্ষিণ সুরমার লাউয়াস্থ প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নগরীর চন্ডিপুলে এই অভিযান চালান শ্রমিক পরিবহণ নেতারা।
এসময় নেতৃবৃন্দ অবৈধ ৫০টি সিএনজি অটোরিক্সার চালকদেরকে সিএনজি নিয়ে সিলেটে প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করেন এবং বলেন, পুণরায় এসব অবৈধ অটোরিক্সা নিয়ে সিলেটে প্রবেল করলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় নেতৃবৃন্দ অবৈধ এসব অটোরিক্সা সিএনজি যেন সিলেট জেলায় ঢুকতে না পারে সে জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় নেতৃবৃন্দরা জানান, আগামী ৬ অক্টোবর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট অবস্থানের জন্য এস.এম.পি ট্রাফিক ডিসি বরাবারে স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানের সময় সংশ্লিষ্ট শ্রমিক নেতাদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে।
অবৈধ অটোরিক্সা সিএনজি অভিযান চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ্ দিলওয়ার, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কার্যকরি সভাপতি জামিল আহমদ লিটন, সহ সভাপতি ইকবাল আহমদ শাহাব, অর্থ সম্পাদক হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. বুলবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক ইয়াহিয়া, কল্যাণ সম্পাদক বেলাল আহমদ, কার্যকরি সদস্য আনছার আলী, সদস্য মো. ইউসুফ আলী, মো. জাকির খান, টিলাগড় উপ কমিটির সহ সভাপতি বেলাল আহমদ, রেল গেইট উপ কমিটির অর্থ সম্পাদক সেলিম আহমদ, চন্ডিপুল উপ কমিটির সম্পাদক শাহেদ আহমদ, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত চন্ডিপুল উপ কমিটির সাংগঠনিক সম্পাদক আনা মিয়া সহ শ্রমিক চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
4 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
8 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
2 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা