editor
প্রকাশিত: 11:18 AM, September 15, 2026

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;
সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার আগেই তা ঘিরে বিতর্ক, অসন্তোষ ও জালিয়াতির মারাত্মক অভিযোগ উঠেছে।
টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা, বিগত বছরের চুক্তিভঙ্গ, কোটি টাকার ক্ষতিপূরণ না দেওয়া এবং পরীক্ষার্থী ও সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ তুলে মেলার তীব্র বিরোধিতা করছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন, ভুক্তভোগী ইভেন্ট আয়োজক ও নাগরিক সমাজ।
একদিকে সর্বস্তরের আন্দোলন ও আইনি লড়াইয়ের হুঁশিয়ারি, অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে চেম্বার সভাপতির পক্ষে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন সব মিলিয়ে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে সিলেটে চরম উত্তেজনা বিরাজ করছে।
অনুসন্ধান ও ভুক্তভোগীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের মেলা আয়োজনের জন্য সিলেট উইমেন্স চেম্বার আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করলে ৫টি প্রতিষ্ঠিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আবেদন জমা দেয়। তবে দরপত্রের চূড়ান্ত ফলাফল না জানিয়ে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে অন্ধকারে রেখে গত সোমবার ‘সিলভেন্ট প্ল্যানার্স’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শাহী ঈদগাহ মাঠে অবকাঠামো উন্নয়ন কাজের ব্যানার টাঙিয়ে উদ্বোধনী কাজ শুরু করা হয়।
এর আগে ২০২৩ সালে সিলেট শাহজালাল উপশহরস্থ আই ব্লক মাঠে মেলা আয়োজনের জন্য ‘বাংলাদেশ বেনারশি মসলিন অ্যান্ড জামদানী সোসাইটি’ ও ‘মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশন’-এর সাথে চেম্বারের চুক্তি হলেও কর্তৃপক্ষের গাফিলতিতে মেলা পণ্ড হয়। এতে ওই দুই প্রতিষ্ঠানের প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। ক্ষতিপূরণ ও পরবর্তী মেলায় অগ্রাধিকারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা কোনো সমাধান করেননি বলে অভিযোগ উঠেছে। চুক্তিভঙ্গ ও তদন্তের দাবি জানিয়ে ইতোমধ্যে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও এসএমপি কমিশনারের কাছে পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং স্থানীয় স্কলার্স হোম স্কুল কর্তৃপক্ষ বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে। ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে জানান, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। এই সময়ে ঈদগাহ মাঠে মাইকিং ও অতিরিক্ত যানজটের কারণে পড়াশোনা বিঘ্নিত হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী খেলার মাঠ নষ্ট হওয়া এবং স্থায়ী মার্কেটগুলোর সাধারণ ব্যবসায়ীরা আর্থিক বিপর্যয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
সব সমালোচনা ও বাধা উপেক্ষা করে গতকাল সোমবার নগরীর দরগাহ মহল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা। ১০ অক্টোবর থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী মেলা শুরু হবে জানিয়ে তিনি বলেন, “বাণিজ্য মেলা আয়োজনের বৈধ অধিকার উইমেন্স চেম্বারের রয়েছে। সরকারি বাৎসরিক ক্যালেন্ডার এবং জেলা প্রশাসন ও এসএমপির অনুমতি নিয়েই প্রক্রিয়া চলছে। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মেলা বিক্রি করে দেওয়ার বিষয় নয়।”
গোপন চুক্তি বা অনিয়মের কথা অস্বীকার করে তিনি আরও জানান, মেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে। পার্কিং ও যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণেই এই আয়োজন করা হচ্ছে।
তবে ইভেন্ট আয়োজকদের ক্ষতিপূরণ ও গোপন দরপত্রের বিষয়ে সভাপতির সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। একদিকে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ চেয়ে ব্যবসায়ীদের স্মারকলিপি, অন্যদিকে উইমেন্স চেম্বারের একতরফা মাঠ সাজানোর কাজ সব মিলিয়ে সিলেটের বাণিজ্য মেলা এখন চরম অনিশ্চয়তা ও আইনি জটিলতার মুখোমুখি।
8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
4 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
5 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
5 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
6 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক