editor

প্রকাশিত: 9:56 PM, August 12, 2024

অমুসলিমদের জান-মালের নিরাপত্তায় ইসলাম যা বলে

অমুসলিমদের জান-মালের নিরাপত্তায় ইসলাম যা বলে

ধর্মবর্ণের বৈচিত্র্য মিলেই এই পৃথিবী। পৃথিবীর সূচনালগ্নে সবাই এক ধর্মের অনুসারি হলেও ধীরে ধীরে মানুষ আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরে যেতে থাকে। বিভিন্ন দল, উপদলে ভাগ হয়ে যায়। প্রাকৃতিক ও ভৌগলিক অবস্থানের কারণে ভিন্ন ভিন্ন পরিচয় লাভ করে।

জাতি সত্ত্বার বিচারে ভিন্ন ভিন্ন পরিচয় থাকলেও পৃথিবীতে সবার একসঙ্গে মিলেমিশে বসবাসের অধিকার রয়েছে। প্রত্যেক ধর্ম-বর্ণ, জাতির মানুষদের মিলেমিশে একসঙ্গে বসবাস নিশ্চিত করা জরুরি। এ নিয়ে বিশেষ মানবাধিকার আইন রয়েছে। একইসঙ্গে আছে ধর্মীয় বিধান ও নির্দেশনা।

অমুসলিমদের সঙ্গে একইসঙ্গে মিলেমিশে তাদের জান-মালের নিরাপত্তা দানের অনন্য দৃষ্টান স্থাপন করেছিলেন ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানে অবস্থিত অমুসলিম ইহুদিদের সঙ্গে ১২ দফা চুক্তি করেছিলেন। সেই চুক্তির অন্যতম ধারা ছিল— ইহুদি ও মুসলমানরা নিজ নিজ দ্বিনের ওপর আমল করবে এবং সবাই পরস্পরের কল্যাণ কামনা করবে।

রাসূল সা.-এর সেই চুক্তি দেড় হাজার বছর পরেও পুরো বিশ্বের মুসলমানদের জন্য অনুসরণীয়-অনুকরণীয়। ইসলামী সমাজ ও মুসলিম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাদের জন্য রাসূল সাল্লাল্লাহুর এই নীতি মানা অবশ্যক। এই নীতির অনুসরণ ছাড়া মুসলিমদের নিজেদের শ্রেষ্ঠত্বের পরিচয় দেওয়া সম্ভব নয়।

আল্লাহর রাসূল সা. প্রকৃত মুসলিমের পরিচয় দিতে গিয়ে বলেছেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (মিশকাত, হাদিস : ৫৪৯)

বর্তমান বিশ্বে মুসলমানদের ‘আত্মপরিচয়’ যথেষ্ট সংকটের মুখে বলা যেতে পারে। বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে মুসলিমদের নির্যাতনের চিত্র দেখা গেলেও মুসলিম রাষ্ট্রগুলোতে দেখা মেলে ভিন্ন চিত্র। এখানে মুসলিমরা নিজ নিজ দলীয় কোন্দোল, স্বার্থের জন্য এতোটা মরিয়া হয়ে উঠে যে, একজন অপরের জাত শত্রুতে পরিণত হয়। নিজ ধর্মের মানুষদের সঙ্গে যাচাই-বাছাই ছাড়াই চলে হামলা-আক্রমণ। প্রতিহিংসার আগুনে পুড়ে নিজেদের সঙ্গেই তারা এমন সব সহিংস ঘটনার জন্ম দেয় যা অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গকেও ছাড়িয়ে যায়। প্রতিহিংসার আগুনে পুড়তে হয় অনেক অমুলিম সংখ্যালঘু সম্প্রদায়কে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল