editor
প্রকাশিত: 6:01 PM, November 16, 2020
অনলাইন ডেস্ক
বিদেশে অর্থপাচার এবং ডিজিটাল জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস করার অভিযোগের মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে ফের হাইকোর্টে জামিনের আবেদন করায় পাঁচ আসামিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ৫ আসামিকে পুলিশের হাতে তুলে দিতে সোমবার আদালত কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফয়সল হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
যাদের পুলিশে দেওয়া হয়েছে সেই পাচঁ আসামি হলেন-ফরিদপুর জেলার মোফাজ্জেল হোসেন মোল্লা, মো. রাহাত হোসেন, আলাউদ্দিন মোল্লা ও রমজান আলী এবং পটুয়াখালীর বাউফল উপজেলার মো. সুমন। এ পাঁচ আসামিই বর্তমানে চট্টগ্রাম বসবাস করেন।
বিদেশে অর্থ পাচার ও ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা মডেল থানায় গতবছর ৯ সেপ্টেম্বর ওই ৫ জনসহ ৯ জনকে আসামি করে ঢাকার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দুই সহকারি রাজস্ব কর্মকর্তা নিতাই চন্দ্র মন্ডল ও মো. আজিবর রহমান পৃথক দুটি মামলা করেন। রুটি মেকার ও ধুমপান সংক্রান্ত মেশিন আমদানির ঘোষণা দিয়ে ১ কোটি ৩২ লাখ পিস সিগারেট আমদানি এবং ডিজিটাল জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দিয়ে পণ্য খালাস করার অভিযোগ আনা হয় মামলায়।
মামলায় আরো বলা হয়, এর মাধ্যমে ২ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ২৪২ টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। কাস্টম বিভাগ থেকে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে রাজস্ব পরিশোধ দেখিয়ে পণ্য খালাস করে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ১৬ কোটি অভিযোগের মামলায় ৩৭ লাখ ৯৪ হাজার ২৮৩ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
এ মামলায় উল্লেখিত ৫ আসামি গতবছর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট গতবছর ২৪ সেপ্টেম্বর তাদের চার সপ্তাহের জামিন দেন। একইসঙ্গে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের এ আদেশ অনুযায়ী আসামিরা ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পন না করে আবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এ অবস্থায় হাইকোর্ট জামিন না দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দেন। একইসঙ্গে ২৪ ঘন্টার মধ্যে তাদের সংশ্লিস্ট আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন। এ ঘটনার পর প্রথমে তাদের কোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর শাহবাগ থানা পুলিশের কাছে তাদের তুলে দেওয়া হয়।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১