editor
প্রকাশিত: 4:13 PM, January 30, 2025
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অসহায় দরিদ্র মানুষের কল্যাণে যারা কাজ করেন তারা সমাজ হিতৈষী ব্যক্তিত্ব। তাদের কল্যাণমূলক কাজ আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের উচিত তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা ও তাদের মতো সমাজের কল্যাণে নিজেদের সংযুক্ত করা।
গত বুধবার বিকেলে দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলে নাগরিক অধিকার বাংলাদেশ এর উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও সংগঠনের ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি নাগরিক অধিকার বাংলাদেশ-এর উন্নয়ন কর্মকান্ডে সকলকে সম্পৃক্ত থাকার আহবান জানান।
সংগঠনের সভাপতি এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছানার মিয়া শাকিব ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক তোফায়েল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. মুরাদুজ্জামান চৌধুরী, সহ সভাপতি জুয়েল রানা, ইয়াসিন আলী, এডভোকেট হুমায়ুন কবির শামীম, যুগ্ম সম্পাদক দেলোয়ার আহমদ, শাহাব উদ্দিন শিহাব, এম গৌছ উদ্দিন, আহমদ রিজভী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সিতাব, সদস্য হানিফ আলী, গোলাম হোসেন, আফজার আহমদ, সুমন মিয়া, মাহবুবুর রহমান জাকারিয়া, মাওলানা হিফজুর রহমান, কুতুব উদ্দিন, ফখর উদ্দিন মিসবাহ, মানিক মিয়া, ইয়াহিয়া পারভেজ, রুহেল আহমদ, উৎপল বড়ুয়া, রুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত মিজানুর রহমান মিজানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদীসহ অতিথি ও নেতৃবৃন্দ। পরে সংগঠনের ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন