editor
প্রকাশিত: 7:01 PM, March 11, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের রাজনীতি করে। রমজানের এই পবিত্র মাসে ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রাজপথের লড়াইয়ের পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে কলেজ ক্যাম্পাস এলাকায় মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ইফতার বিতরণের পূর্বে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান এর পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন দিনার, মহানগর সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার অনিক, সহ সাংগঠনিক আজমল হোসেন অপু, হাবিব আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাকিবুল ইসলাম, খালেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনাছ মাহফুজ, শেখ মুহিন আল নাদিম, সালিম উদ্দিন, সুজন মিয়া, এইচ আর তানভির, মাসুম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক ইকরামুল বাপ্পি, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ তথ্য গবেষণা সম্পাদক আনিছ খান, সদস্য সুলেমান আহমেদ, মিরাজ, নুর মিয়া, সায়েম, নাহিদ, শাহরিয়ার প্রমুখ। এ সময় মদনমোহন কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
4 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের