admin
প্রকাশিত: 2:12 PM, December 26, 2020
জগন্নাথপুর প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দরিদ্র জনগোষ্টির ভাগ্যেন্নয়নে বর্তমান সরকার কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার আগে দেশের অসহায় হতদরিদ্র মানুষের জন্য অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন করে কাজের নির্দেশনা দেন আমাদেরকে। আমরা তাঁরই নির্দেশে কাজ করছি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষ এবং মহান বিজয়ের ৫০ বছর পদার্পন জাতির জন্য এটি বিশাল গৌরবের।গত শুক্রবার বিকেল তিনটায় পরিকল্পনামন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিরগাঁও গ্রামে সরকারি খাস ভূমিতে নির্মাণাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্প কাজ পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, অসহায় গৃহহীন ও ভূমিদের উন্নয়ন প্রকল্পে আমরা কোনো ধরনের অনিয়ম ও দূর্নীতি সহ্য করবনা। যদি কেউ এসব কাজে অনিয়ম কিংবা দূর্নীতি করবেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, গ্রামীন মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও রাস্তাঘাট সহ নানামুখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। সরকারের ধারবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের পাশে থাকার জন্য তিনি সবাইকে আহবান জানিয়ে বলেন, বিশ্বজুড়ে করোনাভাইসের সংক্রমণে এক কঠিন পরিস্থিতি বিরাজ করছে।
আমাদের সরকার অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপে গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রাণপণ প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলাফেরা করতে তিনি সবার প্রতি আহবান জানান। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগন বিভিন্ন পর্য়ায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মাণধীন রানীগঞ্জ সেতুর কাজ পরিদর্শন করেন। বিকেলে ৫টায় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়েজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর তিনি নবনির্মিত রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন। এর পূর্বে রানীগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কের পাশে অনন্ত গোলাম আলীপুর গ্রামের আরসিসি সড়কের উদ্বোধন করেন ।
S/H-(Sultana-3)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে