editor
প্রকাশিত: 9:46 PM, March 10, 2023
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও চার্চ এবং অসওয়াল্ডটুইসল রোটারি ইউকে এর আর্থিক সহযোগিতায় বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় সিলেটের জালালাবাদ থানার ইলামেরগাঁও গ্রামের এক অসহায় প্রতিবন্ধী আব্দুল হেকিমকে ৭ লাখ টাকা ব্যয়ে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে ক্লাব নেতৃবৃন্দ প্রতিবন্ধী এই ব্যক্তির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারিয়ানরা সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পিছিয়ে পড়া মানুষকে শুধু সহায়তা নয়, স্বনির্ভর করে গড়ে তোলাই হলো রোটারিয়ানদের মূল লক্ষ্য। বছর জুড়েই সমাজের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় বন্যা পরবর্তী পুনবার্সনের লক্ষে আজকে এক অসহায় প্রতিবন্ধীকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় সব সময় অব্যাহত থাকবে। বক্তারা সমাজের এসব অসহায় মানুষের সাহায্যে সরকারি ও বেসরকারি সংস্থা সহ রোটারি ক্লাবগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।
ক্লাব সভাপতি রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব ইউকের চার্চ ও অসওয়াল্ডটুইসল এর রোটাঃ মোঃ হারুন মিয়া, রোটাঃ পিপি হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ পিপি রুহুল আলম আরএফএসএম, রোটাঃ আইপিপি মোহাম্মদ শামসুদ্দীন পিএইচএফ, রোটাঃ মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম, রোটাঃ সাইদুর রহমান জায়গিরদার আরএফএসএম, রোটাঃ ইমদাদ হোসেন আরএফএসএম, আলী হাসান চৌধুরী, রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন