editor
প্রকাশিত: 11:12 PM, November 3, 2022
ডিএসএস ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া চা-বাগান এলাকা থেকে বন্দুকধারী ভারতীয় চার নাগরিককে ধরে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর দিলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল আটকদের তাদের হেফাজতে নেয়। এ সময় ভারতীয় নাগরিকদের থেকে ছয়টি একনলা বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে তাদের আটক করা হয়। আটক ভারতীয় চার নাগরিক ত্রিপুরার বাসিন্দা। আটকদের মধ্যে রয়েছেন সতীন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রাট রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩১)।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, ভারতীয় চার নাগরিক অনুপ্রবেশ করে কমলগঞ্জ সীমান্ত দিয়ে। পুলিশকে তারা জানায় বন্য শুকর ধরার জন্য তারা চা বাগান এলাকায় প্রবেশ করেছিল। স্থানীয় জনতা তাদের অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বিজিবির কাছে তাদের হস্তান্তর করে। এ ঘটনায় থানায় কোনও মামলায় হয়নি। রাত সাড়ে ৮টার দিকে তিনি জানান, আটকরা বর্তমানে বিজিবির কাছে রয়েছে।
ডিএসএস/৩ নভেম্বর/পিভি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে