editor
প্রকাশিত: 8:55 PM, October 4, 2021
আন্তর্জাতিক ডেস্ক ::
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে তালেবান। এ সময় ওই আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। হত্যা করা হয় সেখানে থাকা সব জঙ্গিকে।
তালেবানের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
রোববার সকালে কাবুলের ঈদগাহ মসজিদে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠান চলাকালে মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও চার জন।
এ ঘটনার পর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় আইএসের একটি আস্তানা। তবে তালেবানের পক্ষ থেক দুই ঘটনার কোনও যোগসূত্রের কথা নিশ্চিত করা হয়নি।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রোববার কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকায় আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তালেবানের একটি বিশেষ ইউনিট। অভিযানে জঙ্গিদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা সব জঙ্গিকে হত্যা করা হয়েছে।
আইএস জঙ্গিরা তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে। ইতোপূর্বে তারা তালেবানের বিরুদ্ধে বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে।
ডিএসএস / ৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন