editor

প্রকাশিত: 4:50 PM, February 18, 2022

আইডিইবি’র সিলেট জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

আইডিইবি’র সিলেট জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে দক্ষিণ সুরমা উপজেলার ছিটাগোটাটিকর এলাকার শ্রী শ্রী গৌর নিতাই জিউর আখড়া সংলগ্ন মাঠে সুবিধা বঞ্চিত অসহায় ও হত দরিদ্র ৩’শ জন নারী-পুরুষ-শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক মোঃ মঈনুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ, বিউবো ডিপ্রকৌস সিলেট শাখার সাবেক সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক প্রশান্ত কুমার চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি’র চাকুরী বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক মোঃ জসীম উদ্দিন, বাপিডিপ্রকৌস’র সাধারন সম্পাদক জাবেদ আহমদ, ৪নং কুচাই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার সবুজ কুমার বিশ্বাস সহ ছিটা গোটাটিকরের মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নিজ নিজ সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসা উচিত। আইডিইবি’র আজকের এই কল্যানমূলক কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও আইডিইবি মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। তিনি এই মহতি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়