editor

প্রকাশিত: 3:46 PM, November 8, 2020

আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
মানব সম্পদ উন্নয়নে মানসম্মত
কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন
গণপ্রকৌশল দিবস-২০২০ ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ৮ নভেম্বর রোববার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণ এসে শেষ হয়। সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প এগিয়ে নিতে সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতির সম্ভাবনার যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে এবারের দিবসের প্রতিপাদ্য “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই শ্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হয় প্রকৌশলী সমাবেশ।
এর আগে বেলুন উড়িয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সম্পদ উন্নয়নে মানসম্মত কারিগরি শিক্ষার প্রসার, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, টেকসই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন ও কৃষি জমি রক্ষা, প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতির প্রচলন, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় গোজামিল ও অপচয় রোধে আইডিইবি’র আহ্বান জাতিকে সঠিক নির্দেশনা দিয়েছে। যার সুফল দেশ ও জাতি পাচ্ছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি মোঃ নজরুল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদুর রহমান এর পরিচালনায় র‌্যালি পরবর্তী প্রকৌশল সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, সিলেট জেলার সহ সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ, বিউবো ডিপ্রকৌস এর সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল কুমার দে, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া প্রমুখ। র‌্যালি ও সমাবেশে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, সিলেট টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ (টিএসসি) শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন