editor
প্রকাশিত: 8:10 PM, August 27, 2024
আইফোন প্রেমীদের জন্য সুখবর। অ্যাপেলের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামীমাসে অ্যাপেল তাদের আইফোন ১৬ সিরিজ লঞ্চ করতে চলেছে। পাশাপাশি অ্যাপেল ওয়াচ ও এয়ারপড বাজারে আনবে সংস্থাটি। নতুন সিরিজের আইফোন ১৬ প্রো মডেলটিতে ডিসপ্লে বড় থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয়, ‘১০ সেপ্টেম্বর একটি ইভেন্টে আইফোন ১৬ সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি চলছে। আগেই জানানো হয়েছিল যে কোম্পানি এই বছর চারটি মডেল লঞ্চ করতে পারে। যার মধ্যে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত থাকতে পারে।
আইফোন ১৬ সিরিজে একটি ক্যাপচার সুইচ থাকবে। যাতে দ্রুত ছবি তোলা সহজ হয়। আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলগুলো আপগ্রেড ভার্সন থাকবে। আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ০.২-ইঞ্চি বড় ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ বেশি থাকবে।
আইফোনের এ নতুন সিরিজের ফোন গুলোতে এআই ফিচার আসন্ন আইফোন ১৬ সিরিজ আরও দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে জানা গেছে। পাশাপাশি এদের ক্যামেরা আপগ্রেড করা হবে এবং মডেলগুলোর ডিজাইনেও পরিবর্তন দেখা যাবে। এছাড়া নতুন ডিভাইসগুলোর মূল আকর্ষণ হবে এআই ফিচার।
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে একাধিক অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার থাকবে। নতুন ফোনগুলো এই ওএস দ্বারা চালিত হবে। এদিকে রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৬ সিরিজের মডেলগুলির দাম আইফোন ১৫ সিরিজের চেয়ে কিছুটা বেশি রাখা হতে পারে। মূলত উৎপাদন খরচ বাড়ার কারণে অ্যাপলকে এই পথে হাঁটতে হতে পারে। আর নতুন আইফোন মডেল লঞ্চের পর পুরোনো ভ্যারিয়েন্টের দাম কমানো হতে পারে।
আইফোন সিরিজ লঞ্চের ইভেন্ট লাইভ দেখবেন যেভাবে:
আগেই জানিয়েছি, অ্যাপল তাদের আইফোন ১৬ সিরিজের লঞ্চের জন্য ইটস গ্লোটাইম ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট অ্যাপল টিভি, ইউটিউব এবং অ্যাপলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছাড়াও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
5 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে