editor
প্রকাশিত: 7:40 AM, September 21, 2020
সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাকশালী অপশাসন জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত জাতি মুক্তির জন্য তীর্থের কাকের ন্যয় অপেক্ষা করছে। জাতির এই ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার সৈনিকদেরকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। তৃনমূল নেতাকর্মীরাই দলের প্রাণ। ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে হবে। ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হবে।
তিনি গত শনিবার সিলেট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালামের সভাপতিত্বে ও ১নং সদস্য শহীদ আহমদ চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজামাল নুরুল হুদা, মাজহারুল ইসলাম ডালিম ও আবুল কাশেম।
টুকেরবাজার এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হাজী জমির মিয়া, একেএম আব্দুল্লাহ, কাজী মুহিবুর রহমান, আব্দুস শুকুর, ইসলাম উদ্দিন, ইলিয়াস আলী মেম্বার, আ.ফ.ম কামাল, আল মামুন খান, বাদশা আহমদ, মুরাদ হোসেন, ফারুক আহমদ, মকবুল আলী, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম মেম্বার, ওয়ারিছ আলী, সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াহিদ সুহেল, আলতাফ হোসেন সুমন, রফিকুল ইসলাম, দিলোয়ার হোসেন জয়, বদরুল ইসলাম আজাদ, আব্দুর রহমান ও জাবেদ আহমদ প্রমূখ।
সভায় করোনাক্রান্ত সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, অসুস্থ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও এমরান আহমদ চৌধুরী সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে